← সিএসবি নিউজ ইউএসএ ‹ ২২ সেপ্টেম্বর
২৪ সেপ্টেম্বর › English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮,৫৪২ জন নিয়োগ, তদন্তে অনিয়মের তথ্য

CSB News USA · ০১:২৭ অপরাহ্ণ

বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে ৮,৫৪২ জন নিয়োগ, এস আলম নিয়ন্ত্রণকালে ব্যাপক অনিয়মের তথ্য পেল বাংলাদেশ ব্যাংক।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণকালীন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে ব্যাপক অনিয়মের তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ব্যাংকটিতে মোট ১০ হাজার ৮৩২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পান। তাঁদের মধ্যে ৮ হাজার ৫৪২ জন, অর্থাৎ প্রায় ৭৯ শতাংশের নিয়োগের ক্ষেত্রে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে লিখিত প্রতিযোগিতামূলক পরীক্ষাও নেওয়া হয়নি। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ ব্যাংক সাত সদস্যের একটি কমিটি গঠন করে। নির্বাহী পরিচালক আরিফুজ্জামানের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব ছিল ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগ এবং পরবর্তী সময়ে কর্মীদের চাকরিচ্যুতির ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা। কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে আলাদা কোনো সুপারিশ না করে তদন্তে পাওয়া তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট ইসলামী ব্যাংকে মোট কর্মী ছিলেন ২১ হাজার ৫৫১ জন। এর মধ্যে ২০১৭ থেকে ওই বছরের আগস্ট পর্যন্তই ১০ হাজার ৮৩২ জন নিয়োগ পেয়েছিলেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের মানুষের…

বিস্তারিত পড়ুন →

বিশ্ব

আইফোন ব্যবহারকারীদের বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল সংস্থা

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি সংস্থা অ্যাপল তাদের জনপ্রিয় মোবাইল ফোন আইফোনের কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ফিচারের মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের দায়ের করা একটি সমষ্টিগত মামলার প্রেক্ষিতে ২৫ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা আনুমানিক তিন…

বাংলাদেশ

চট্টগ্রামে শিশু হত্যায় দীর্ঘ ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমির হোসেন নির্দোষ খালাস

চট্টগ্রামের হাটহাজারী এলাকায় বহু আলোচিত শিশু জুলিয়া হত্যা মামলায় দীর্ঘ একুশ বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেন। দেশের উচ্চ আদালত হাইকোর্ট এই সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। দীর্ঘ একুশ বছর কারাভোগের পর পূর্ণাঙ্গ রায়ে আদালত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে,…

বিশ্ব

আন্তর্জাতিক বৈঠকে কাতার আমিরের সাথে ডোনাল্ড ট্রাম্পের মজার ও হাস্যরসাত্মক মুহূর্ত

আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে জটিল ও গম্ভীর আলোচনার মাঝেও মাঝে মাঝে উঠে আসে হালকা হাস্যরস ও বন্ধুত্বের ছোঁয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত আরব ও আঞ্চলিক বিশ্বের শীর্ষ নেতাদের এক উচ্চপর্যায়ের বৈঠকে তেমনই এক চিত্র প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

বিশ্ব

তিন মাসে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে বড় উত্থান, বাংলাদেশে ২০ টাকা বৃদ্ধি কেন?

বিশ্বের জ্বালানি বাজারে গত তিন মাসে বড় ধরনের পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের খুচরা বাজারেও পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। তবে সব দেশে পরিস্থিতি এক নয়। কোথাও দাম ৩০ থেকে ৪০ শতাংশের বেশি বেড়েছে, আবার কোথাও দাম কমেছে বা সরকার মূল্য স্থিতিশীল রেখেছে। GlobalPetrolPrices-এর ১৭৫ দেশের তুলনামূলক তথ্য অনুযায়ী, ১৫ জুন থেকে ১৪…

বাংলাদেশ

বীমা দাবি পরিশোধে আইডিআরএ'র নতুন গতি, ম্যাজিকম্যান মীর নাদিয়া

নানা প্রতিকূলতার কারণে বেশ কয়েকটি বীমা কোম্পানি গ্রাহকের আমানত বা সঞ্চয় সঠিক সময়ে প্রদান করতে পারেনি আবার কিছু কিছু বিমাক কোম্পানিকে দেউলিয়া হিসেবে মেনে নিয়েছেন গ্রাহকরা। কয়েীকটি দুর্বল ও সমস্যাগ্রস্ত জীবন বীমা কোম্পানির হাজার হাজার গ্রাহক বছরের পর বছর ধরে তাদের বৈধ পাওনা পাওয়ার অপেক্ষায় ছিলেন। এতে একদিকে গ্রাহকদের আর্থিক দুর্ভোগ বেড়েছে, অন্যদিকে বীমা খাতের প্রতি মানুষের আস্থাতেও নেতিবাচক প্রভাব…

বাংলাদেশ

নিউইয়র্কে সাবেক ছাত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, গর্বিত শিক্ষক মামুনুর রশিদ

সিএসবি নিউজ ইউএসএ | নিউইয়র্ক শিক্ষক হিসেবে একজন শিক্ষার্থীর সাফল্য দেখার আনন্দই হয়তো সবচেয়ে বড় প্রাপ্তি। আর সেই শিক্ষার্থী যখন হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করেন, তখন সেই গর্ব আরও গভীর হয়। জাতিসংঘের…

বিশ্ব

মিশিগানে মায়েদের স্বাস্থ্য নিয়ে কমলা হ্যারিস, কৃষ্ণাঙ্গ মায়েদের চিকিৎসা নিয়ে আলোচনা

মিশিগানের ডেট্রয়েটে কৃষ্ণাঙ্গ মাতৃস্বাস্থ্য নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদের প্রচারণামূলক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে গর্ভাবস্থা, প্রসবকালীন চিকিৎসা, মাতৃমৃত্যু, স্বাস্থ্যসেবায় বৈষম্য এবং কমিউনিটি-ভিত্তিক চিকিৎসাব্যবস্থা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে কৃষ্ণাঙ্গ নারীদের মাতৃস্বাস্থ্যের ঝুঁকি বিশেষভাবে গুরুত্ব পায়। আলোচনায় অংশ নেওয়া এক প্যানেল সদস্য…

বিশ্ব

ব্রুকলিনের পার্কে দিনদুপুরে ভয়াবহ বন্দুক হামলা, ২৪ বছরের এক যুবকের মর্মান্তিক মৃত্যু

নিউ ইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদন এবং স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ২টা ৭ মিনিটের দিকে ব্রুকলিনের ক্যাথিড্রাল প্লেস এবং ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে অবস্থিত বিখ্যাত ম্যাকলাফলিন পার্কের ভেতর এই হামলার ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জেডি ব্রাউন। হামলাকারী যুবককে পার্কের ফুটবল মাঠের প্রবেশদ্বারের কাছে লক্ষ্য করে সরাসরি পেটে গুলি চালায়। ঘটনার বিবরণ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য…

বাংলাদেশ

নিউইয়র্কে পুরোনো বন্ধুত্বের উষ্ণতা, বিল ও হিলারি ক্লিনটনের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

নিউইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের (সিজিআই) ২০২৬ সালের বার্ষিক সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত একাধিক প্রতিবেদনে এ তথ্য জানানো…

বিশ্ব

জাতিসংঘের ফাঁকে যুক্তরাষ্ট্র-ইরানের দীর্ঘ আলোচনা, কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা হয়েছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে অনুষ্ঠিত এই আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির প্রতিনিধিদলের যোগাযোগ হয়। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই এই আলোচনা নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করেছে। মার্কিন বিশেষ দূত স্টিভ…

বিশ্ব

নিহত নারী-শিশুদের ছবি তুলে ধরলেন পেজেশকিয়ান, বিশ্বনেতাদের প্রশ্ন?

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও মানবিক সংকট যখন আলোচনার কেন্দ্রে, তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাঁর বক্তব্যে গাজা ও ইরানে বেসামরিক মানুষের প্রাণহানির বিষয়টি সামনে এনেছেন। বক্তব্যের সময় ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত বলে দাবি করা নারী, শিশু ও অন্যান্য বেসামরিক মানুষের ছবি প্রদর্শন করে তিনি বিশ্বনেতাদের উদ্দেশে প্রশ্ন তোলেন—এ ধরনের হামলার দিকেও কি বিশ্ব…

আরও খবর