প্রবাসীদের জন্য চাকরির সুযোগ, নিউইয়র্কের পাবলিক স্কুলে ডিপ্লোমা ছাড়াই আবেদন

হাই স্কুল ডিপ্লোমা ছাড়াই নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে চাকরির সুযোগ, একাধিক স্কুলে চলছে নিয়োগ, জেনে নিন আবেদন করবেন যেভাবে।

প্রবাসীদের জন্য চাকরির সুযোগ, নিউইয়র্কের পাবলিক স্কুলে ডিপ্লোমা ছাড়াই আবেদন

প্রবাসীদের জন্য চাকরির সুযোগ, নিউইয়র্কের পাবলিক স্কুলে ডিপ্লোমা ছাড়াই আবেদন


নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে ‘স্কুল এইড’ পদে চাকরির সুযোগ তৈরি হয়েছে। এই পদের জন্য হাই স্কুল ডিপ্লোমা বা জিইডি না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে। ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স ও স্ট্যাটেন আইল্যান্ডের একাধিক স্কুলে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকটি পদের ক্ষেত্রে আবেদনের নির্দিষ্ট শেষ তারিখ উল্লেখ করা হয়নি। পদ পূরণ না হওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হতে পারে। ফলে আগ্রহী প্রার্থীদের দ্রুত জীবনবৃত্তান্ত প্রস্তুত করে সংশ্লিষ্ট স্কুলের নির্ধারিত ইমেইল ঠিকানায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

স্কুল এইড হিসেবে নিয়োগ পাওয়া কর্মীরা মূলত শিক্ষক, প্রিন্সিপাল ও স্কুল প্রশাসনের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও দৈনন্দিন স্কুল কার্যক্রমে সহায়তা করবেন। শিক্ষার্থীদের স্কুলে প্রবেশ ও ছুটির সময় তদারকি, হলওয়ে, লাঞ্চরুম ও স্টাডি হলের শৃঙ্খলা বজায় রাখা এবং স্কুলবাসে আসা শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা করা তাঁদের দায়িত্বের অংশ।

এ ছাড়া পাঠ্যবই ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ, স্কুলের বিভিন্ন সামগ্রীর হিসাব ও ইনভেন্টরি সংরক্ষণ এবং সাধারণ দাপ্তরিক কাজে সহযোগিতা করতে হতে পারে।

প্রার্থীর নিয়মিত উপস্থিতি ও সময়ানুবর্তিতার ভালো রেকর্ড থাকা প্রয়োজন। দীর্ঘ সময় হাঁটা বা দাঁড়িয়ে কাজ করার সক্ষমতার পাশাপাশি সর্বোচ্চ ১০ পাউন্ড ওজনের জিনিস তোলার সামর্থ্যও চাওয়া হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে সেটি বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হতে পারে। সংশ্লিষ্ট স্কুলের প্রয়োজন অনুযায়ী দ্বিভাষিক প্রার্থীদেরও বিবেচনা করা হতে পারে।

কাজের সময় সাধারণত সোমবার থেকে শুক্রবার। প্রতিদিন কমপক্ষে চার ঘণ্টা এবং সপ্তাহে পাঁচ দিন কাজ করার প্রয়োজন হতে পারে। তবে স্কুল অনুযায়ী কর্মঘণ্টায় পার্থক্য থাকতে পারে। বেতন সংশ্লিষ্ট কালেকটিভ বার্গেনিং এগ্রিমেন্ট অনুযায়ী নির্ধারিত হবে। নিয়োগ বাজেট অনুমোদনসাপেক্ষ এবং নির্বাচিত প্রার্থীদের ফিঙ্গারপ্রিন্টিং ও ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের জন্য প্রার্থীকে পূর্ণ নাম, ফোন নম্বর, যোগাযোগের তথ্যসহ হালনাগাদ জীবনবৃত্তান্ত সংশ্লিষ্ট স্কুলের ইমেইলে পাঠাতে হবে। ইমেইলের বিষয় হিসেবে “School Aide Application 2026-2027” ব্যবহার করলে আবেদনটি সহজে শনাক্ত করা যেতে পারে।

ব্রঙ্কসের East Bronx Academy for the Future-এ আবেদন করতে জীবনবৃত্তান্ত পাঠানো যাবে [email protected] ঠিকানায়। স্কুলটির ঠিকানা 1716 Southern Blvd, Bronx, NY 10460।

ব্রুকলিনের Academy of Innovative Technology-এর জন্য আবেদন পাঠানোর ইমেইল [email protected]। ঠিকানা 999 Jamaica Avenue, Brooklyn, NY 11208। একই বরোর The Brooklyn School for Math-এ আবেদন করা যাবে [email protected] ঠিকানায়। স্কুলটির অবস্থান 400 Irving Avenue, 2nd Floor, Brooklyn, NY 11237।

কুইন্সের Bayside High School-এ আবেদন পাঠানো যাবে [email protected] ঠিকানায়। স্কুলটির ঠিকানা 32-24 Corporal Kennedy Street, Queens, NY 11361।

Queens High School for Information, Research and Technology-এ আগ্রহীরা [email protected] ঠিকানায় জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন। স্কুলটির ঠিকানা 8-21 Bay 25th Street, Far Rockaway, NY 11691।

এ ছাড়া কুইন্সের Robert F. Wagner Secondary School-এ আবেদন পাঠানোর ইমেইল [email protected]। ঠিকানা 47-07 30th Place, Long Island City, NY 11101।

স্ট্যাটেন আইল্যান্ডের Francis J. Murphy School-এ আবেদন করতে [email protected] ঠিকানায় জীবনবৃত্তান্ত পাঠানো যাবে। স্কুলটির ঠিকানা 99 Macfarland Avenue, Staten Island, NY 10305।

Charles W. Leng School-এও স্কুল এইড পদে আবেদন করার সুযোগ রয়েছে। সেখানে আবেদন পাঠানোর ইমেইল [email protected] এবং ঠিকানা 1060 Willowbrook Road, Staten Island, NY 10314।

যেহেতু বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট আবেদনের শেষ তারিখ নেই এবং পদ পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, তাই আগ্রহীদের আবেদন করার আগে নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল চাকরির ওয়েবসাইটে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি এখনও সক্রিয় আছে কি না যাচাই করে দ্রুত আবেদন করা উচিত।

সিএসবি নিউজ-এর আরও খবর