← সিএসবি নিউজ ইউএসএ ‹ ১৯ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর › English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বিশ্ব

হুতিদের ক্ষেপণাস্ত্রের নিশানায় রিয়াদ, আকাশেই ধ্বংস করল সৌদি প্রতিরক্ষা বাহিনী

CSB News USA · ১২:০৯ অপরাহ্ণ

হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিশানায় সৌদি রাজধানী রিয়াদ, আকাশেই ধ্বংস করল প্রতিরক্ষা বাহিনী; সংঘাত বাড়ায় শহরজুড়ে বেজে উঠল জরুরি সতর্কসংকেত।

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুতি বাহিনীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হওয়ার পর রিয়াদকে সরাসরি লক্ষ্য করে চালানো এটিই প্রথম ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি রিয়াদে পৌঁছানোর আগেই সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে শনাক্ত করে ধ্বংস করে দেয়। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার আশঙ্কায় শুক্রবার গভীর রাত থেকে রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় জরুরি বিমান হামলার সতর্কতা জারি করা হয়। রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে পাঠানো সতর্কবার্তায় আকাশপথে সম্ভাব্য হামলার হুমকির কথা জানিয়ে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রায় আধা ঘণ্টা পর সতর্কতা প্রত্যাহার করা হয়। সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর রিয়াদে এ ধরনের সতর্কতা জারির ঘটনা এটিই প্রথম। সতর্কতা জারির পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরাও…

বিস্তারিত পড়ুন →

বিশ্ব

সৌদি আরবের সুরক্ষায় চূড়ান্ত সামরিক ও কূটনৈতিক সহায়তার আশ্বাস দিল পাকিস্তান

মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং কৌশলগত ভারসাম্য রক্ষার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের অবস্থান আবারও পরিষ্কার করল। দেশটির সামরিক বাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তা এবং মুখপাত্র জেনারেল আহমেদ শরিফ চৌধুরী নিশ্চিত করেছেন যে, কোনো শক্তি যদি সৌদি আরবের সার্বভৌমত্ব বা নিরাপত্তার ওপর আঘাত হানার চেষ্টা করে,…

বিশ্ব

ফেডারেল রিজার্ভের সুদ বাড়ানোর ধাক্কা, যুক্তরাষ্ট্রে ঋণ ও বাড়ির খরচ বাড়ছে

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের তুলনামূলক কম সুদের যুগ বদলে যাচ্ছে। মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় বেশি থাকা এবং অর্থনীতির প্রবৃদ্ধি শক্তিশালী থাকার প্রেক্ষাপটে ফেডারেল রিজার্ভ সম্প্রতি নীতিনির্ধারণী সুদের হার বাড়িয়ে ৩ দশমিক ৯ শতাংশ করেছে। এর প্রভাব ইতোমধ্যে আবাসন ঋণসহ দীর্ঘমেয়াদি ঋণের বাজারে দেখা যাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের আজকের বিশ্লেষণ…

বিশ্ব

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চুম্বক ও উড়োজাহাজ কেন্দ্রিক মন্তব্য ঘিরে বিশ্বজুড়ে তুমুল বিতর্ক

বিশ্ব রাজনীতি ও প্রযুক্তি অঙ্গনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন মন্তব্য প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রে থাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি নতুন ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ভাইরাল হওয়া এই পোস্টে দেখা যাচ্ছে,…

বিশ্ব

ইসরায়েলি সেনার জবানবন্দিতে নাজা তথ্যচিত্র নিয়ে পুরো রাজনৈতিক অঙ্গনে তীব্র বিক্ষোভ ও উত্তেজনা

সামনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ ও বিভাজন যখন চরমে পৌঁছেছে, ঠিক তখনই গাজায় পরিচালিত সামরিক অভিযানের ভয়াবহ চিত্র নিয়ে নির্মিত একটি নতুন তথ্যচিত্র পুরো দেশের রাজনৈতিক ও সংবাদমাধ্যম প্রতিষ্ঠাগুলোকে এক অভূতপূর্ব ঐক্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ভেতরের গোপন কাণ্ডকারখানা ও যুদ্ধপদ্ধতি উন্মোচনকারী এই তথ্যচিত্রটির প্রিমিয়ার হওয়ার পর থেকেই দেশটির সর্বস্তরের শাসনব্যবস্থায় তীব্র অসন্তোষ…

বিশ্ব

গাজা সংকটকে নজিরবিহীন বিপর্যয় আখ্যা দিয়ে সরব হলেন বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী এড শিরান

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছিল যে ফিলিস্তিন নিয়ে বিতর্কের জেরে অনুষ্ঠান বাতিল হওয়া এবং টিকেট ফেরত দেওয়ার ঘটনার পর এড শিরান তাঁর কনসার্টের অবিক্রীত হাজার হাজার টিকিট সাবেক সেনাসদস্যদের বিনামূল্যে দান করেছেন। অনুসন্ধান ও ফ্যাক্ট চেকে জানা গেছে, এই তথ্যটি সম্পূর্ণ ভুয়া এবং একটি ব্যঙ্গাত্মক সামাজিক মাধ্যম পাতা থেকে ছড়িয়েছিল। বাস্তবপক্ষে, এই বিতর্কের মূল সূত্রপাত ঘটেছিল যখন ম্যাকলেমোরকে গান…

বিশ্ব

পুতিনের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক, ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মস্কোর ক্রেমলিনে অনুষ্ঠিত এই বৈঠক তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে। তবে…

বাংলাদেশ

পেট্রোল-অকটেনের ২৫ বছরের হিসাব: কার সময়ে কতটা মূল্য পরিবর্তন?

পেট্রোল ও অকটেনের দাম নিয়ে রাজনৈতিক বিতর্কে প্রায়ই সামনে আসে—কোন সরকারের সময়ে কত টাকা বেড়েছে। কিন্তু শুধু দাম বৃদ্ধির অঙ্ক দিয়ে ২৫ বছরের পুরো চিত্র বোঝা যায় না। দায়িত্ব নেওয়ার সময় দাম কত ছিল, কত সময়ে কতবার পরিবর্তন হয়েছে, দীর্ঘ সময় দাম স্থির ছিল কি না এবং তখন আন্তর্জাতিক জ্বালানি বাজারের পরিস্থিতি কেমন ছিল—এসব বিষয় পাশাপাশি রাখলেই পাওয়া যাবে বাংলাদেশের…

বিশ্ব

তাহাজ্জুদের সময় বাংলাদেশি তরুণকে হত্যা, মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বেলস শহরে কর্মরত বাংলাদেশি তরুণ মোহসিন শাহেদ রানা গুলিতে নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। গত ২৩ আগস্ট ভোরে বেলস শহরের হাইওয়ে ৪১২ এলাকায় অবস্থিত সাফারি কর্নার মার্কেটে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর অভিযুক্ত কোরি উইলিয়াম ডগলাস হুগেকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৩ আগস্ট ভোরে দোকানে কর্মরত অবস্থায় মোহসিনকে গুলিবিদ্ধ অবস্থায়…

বিশ্ব

মস্কোর তেল শোধনাগারে ইউক্রেনের রেকর্ড ড্রোন হামলা দুইজনের প্রাণহানি

রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাত নতুন করে এক ভয়াবহ মাত্রা রূপ নিয়েছে। মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেন থেকে রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে এক হাজারের বেশি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে কেবল রাজধানী মস্কো অভিমুখী শতাধিক ড্রোন রুখে দেওয়ার…

বিশ্ব

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি বিমান হামলা: স্বাস্থ্য কর্মকর্তার ছেলেসহ নিহত তিন

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার প্রায় এক বছর পেরিয়ে গেলেও গাজা উপত্যকায় প্রাণঘাতী হামলা ও সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। শনিবার গাজার বিভিন্ন এলাকায় নতুন করে চালানো ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের ছেলেও রয়েছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে গাজার চিকিৎসাকর্মী ও স্বাস্থ্য কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে এ তথ্য…

বিশ্ব

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত চার জন

ক্যারিবীয় সাগরে মাদক পাচারে ব্যবহৃত হচ্ছে—এমন সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। শনিবারের ওই হামলায় নৌযানটিতে থাকা চার ব্যক্তি নিহত হয়েছেন বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের তথ্যের ভিত্তিতে অ্যাসোসিয়েটেড প্রেস রোববার ঘটনাটি জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, যে এলাকায় নৌযানটিকে লক্ষ্যবস্তু করা হয়, সেটি পরিচিত মাদক পাচারপথের মধ্যে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে চলন্ত…

আরও খবর