সরাসরি মানচিত্র, পূর্বাভাস ও জরিপের গড়: PoliAgg (CC BY-SA 4.0)

পূর্ণ ফলাফল, মানচিত্র ও জরিপ
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনা শুরু, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইটেক্সাসের টেম্পল শহরের কাছে দুই গাড়ির সংঘর্ষে নিহত একজন, আহত আরও দুজনযুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় আশাবাদী কাতার, সমঝোতার চেষ্টা অব্যাহতট্রাম্পের ঘোষণা, বছরের শেষে ইসরায়েলকে ৪ বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করবে যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটযন্ত্রে সমস্যা, কয়েকটি এলাকায় ভোট গণনায় দেরি

বেতন কম, সুবিধা কম — প্রশিক্ষিত জনবল হারাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

পে গ্রুপ ৩(১) ও ৩(২) এর দুর্বল বেতন কাঠামোয় বিপাকে বিমান: প্রশিক্ষিত জনবল হারাচ্ছে জাতীয় পতাকাবাহী

বেতন কম, সুবিধা কম — প্রশিক্ষিত জনবল হারাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বেতন কম, সুবিধা কম — প্রশিক্ষিত জনবল হারাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পে গ্রুপ ৩(১) ও ৩(২) এর বেতন কাঠামো, ভাতা ও অন্যান্য সুবিধাদি আকর্ষণীয় না হওয়ায় চরম জনবল সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষিত ও দক্ষ কর্মীরা উন্নত সুযোগ-সুবিধার আশায় অন্যত্র চলে যাচ্ছেন, যা বিমানের অপারেশনাল কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একজন কর্মীকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও চূড়ান্ত প্রশিক্ষণ পর্যন্ত সম্পন্ন করতে বিমানের হাজার হাজার শ্রম ঘণ্টা এবং বিপুল পরিমাণ আর্থিক ব্যয় হয়ে থাকে। দীর্ঘ এই প্রক্রিয়া শেষে একজন কর্মী যখন দক্ষ হয়ে ওঠেন, তখনই তিনি বেতন-ভাতা কম হওয়ায় বেসরকারি এয়ারলাইন্স বা বিদেশে চলে যাচ্ছেন। এতে বিমানের বিনিয়োগ পুরোটাই জলে যাচ্ছে।

ভুক্তভোগী কর্মীদের অভিযোগ, বর্তমান বাজারদরের সাথে পে গ্রুপ ৩(১) ও ৩(২) এর বেতন কাঠামোর কোনো সামঞ্জস্য নেই। একই ধরনের কাজে বেসরকারি প্রতিষ্ঠানে দ্বিগুণ বেতন দেওয়া হলেও বিমানে সুবিধা সীমিত। ফলে মেধাবীরা বিমানে আসতে নিরুৎসাহিত হচ্ছেন এবং কর্মরতরা চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন।

এই পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের জন্য পে-স্কেল কমিটির দৃষ্টি আকর্ষণ করছেন প্রত্যাশীরা ও সাধারণ কর্মীরা। তাদের দাবি, প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে এবং দক্ষ জনবল ধরে রাখতে হলে পে গ্রুপ ৩(১) ও ৩(২) এর বেতন কাঠামো, ভাতা ও অন্যান্য সুবিধাদি যুগোপযোগী ও আকর্ষণীয় করতে হবে। অন্যথায় প্রশিক্ষিত জনবল হারিয়ে বড় সংকটে পড়বে জাতীয় এই প্রতিষ্ঠানটি।

ট্যাগ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সপে গ্রুপ ৩(১)পে গ্রুপ ৩(২)বেতন কাঠামোবেতন বৈষম্যজনবল সংকটপ্রশিক্ষিত জনবলপে-স্কেলজাতীয় পতাকাবাহীবিমান কর্মীভাতাঢাকা

প্রতিবেদক

Nure Alam Jibon

Journalist | Political & Crime Affairs Analyst | Writer

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।