ব্রেকিং
ট্রাম্পের অভিবাসননীতি নিয়ে তদন্তে নামছে ডেমোক্র্যাটরা, বাড়ছে প্রশাসনের ওপর রাজনৈতিক চাপদিল্লি-পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ: প্রধানমন্ত্রীযুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের শিশুযত্নে সরকারি অনুদান কমল, বিপাকে কর্মজীবী মা-বাবাবিনা খরচে মালয়েশিয়ায় ১১২ দক্ষ কর্মীর নিয়োগ, মাসিক বেতন ৫২ হাজার টাকাচেলসিতে আইসের উপস্থিতির খবরে স্কুলে শিশু পাঠানো বন্ধ করলেন কিছু অভিভাবক

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ব্রিটিশ এমপি জ্যাক অ্যাবটের সঙ্গে ইউকে আওয়ামী লীগের বৈঠক

যুক্তরাজ্যের ইপসুইচের সংসদ সদস্য জ্যাক অ্যাবটের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দিদের মুক্তি, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং শেখ হাসিনার নিরাপদে দেশে ফেরার বিষয় তুলে ধরেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ব্রিটিশ এমপি জ্যাক অ্যাবটের সঙ্গে ইউকে আওয়ামী লীগের বৈঠক
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ব্রিটিশ এমপি জ্যাক অ্যাবটের সঙ্গে ইউকে আওয়ামী লীগের বৈঠক

যুক্তরাজ্যের ইপসুইচের সংসদ সদস্য জ্যাক অ্যাবটের সঙ্গে সাক্ষাৎ করেছেন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্সের (জিসিডিজি) সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশি কমিউনিটি নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক। শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং শেখ হাসিনার নিরাপদে দেশে প্রত্যাবর্তনের বিষয় নিয়ে আলোচনা হয়।

বায়ান্ন টিভির সম্পাদক ও সাংবাদিক লুৎফুর রহমানের পাঠানো তথ্য অনুযায়ী, বৈঠকে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দিদের মুক্তি, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধ এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন নেতারা।

আলোচনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইপসুইচ অ্যান্ড সাফোক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ আবুল লেইস। এ সময় সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদ, সহসভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিত লিমন, আইন সম্পাদক সানু মিয়া, সাংবাদিক সারওয়ার কবির, জাগো বাংলা সম্পাদক মহিউদ্দিন সরকার, বায়ান্ন টিভির সম্পাদক ও মুক্তিযুদ্ধ গবেষক লুৎফুর রহমান, অ্যাডভোকেট এমরান আহমেদ, মাসুদ আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

আয়োজকদের ভাষ্য, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরার উদ্যোগের অংশ হিসেবে ইপসুইচ অ্যান্ড সাফোক আওয়ামী লীগ এ বৈঠকের আয়োজন করে।

উল্লেখ্য, জ্যাক অ্যাবট ২০২৪ সালের ৪ জুলাই থেকে ইপসুইচ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


ট্যাগ: বাংলাদেশ আওয়ামী লীগশেখ হাসিনাজ্যাক অ্যাবটযুক্তরাজ্য আওয়ামী লীগযুক্তরাজ্যইপসুইচবাংলাদেশের রাজনীতিরাজনৈতিক পরিস্থিতিমানবাধিকাররাজনৈতিক বন্দিসংখ্যালঘু নিরাপত্তাশেখ হাসিনার প্রত্যাবর্তনপ্রবাসী বাংলাদেশিআন্তর্জাতিক রাজনীতিবাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।