সরাসরি মানচিত্র, পূর্বাভাস ও জরিপের গড়: PoliAgg (CC BY-SA 4.0)

পূর্ণ ফলাফল, মানচিত্র ও জরিপ
ব্রেকিং
১০ সেকেন্ডের ভিডিওতে মিলল নয় বছর নিখোঁজ ছেলের খোঁজ, বাড়ি ফিরেও মাকে পেলেন না তিনিট্রাম্পের বিরুদ্ধে ভোটের রায়, কংগ্রেসের দুই কক্ষই ডেমোক্র্যাটদের দখলেকলেজে শিশু পরিচর্যার অনুদান কমায় বিপাকে যুক্তরাষ্ট্রের বহু নিম্ন আয়ের শিক্ষার্থী-অভিভাবকব্রুকলিনে ভয়াবহ আগুনে প্রাণ গেল ৬ জনের, আহত ৯; তদন্তে দমকল বিভাগযুক্তরাষ্ট্রে থেকেই গ্রিন কার্ড পাওয়া কঠিন হচ্ছে, নতুন নিয়মে বাড়ছে কড়াকড়ি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধ সম্পন্ন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধ, এবার গৃহবন্দিত্ব কার্যকরের পরবর্তী প্রক্রিয়ার অপেক্ষা।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধ সম্পন্ন
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধ সম্পন্ন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুক সেরি নাজিব রাজাকের ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধ সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে কুয়ালালামপুরের উচ্চ আদালতের অর্থ ও জামানত জমা দেওয়ার কাউন্টারে এই অর্থ পরিশোধ করা হয়।

নাজিবের আইনজীবী ফারহান মুহাম্মদ শাফি আদালতে অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর বিষয়টি নিশ্চিত করেন।

অর্থ জমা দেওয়ার সময় উম্নোর একজন নেতা তালাবদ্ধ কালো ব্যাগ নিয়ে আদালতের পেমেন্ট কাউন্টারে উপস্থিত হন। অর্থ পরিশোধের পর প্রয়োজনীয় রসিদ ইস্যু করা হয়। ধারণা করা হচ্ছে, সেই রসিদ মালয়েশিয়ার কারা বিভাগের কাছে জমা দেওয়ার পর গৃহবন্দিত্বের আদেশ কার্যকরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার থেকে নাজিবের জরিমানার অর্থ পরিশোধ নিয়ে নানা আলোচনা ও জল্পনা চলছিল। নাজিবের গৃহবন্দিত্বের সম্ভাব্য ঠিকানা হিসেবে তাঁর লাংগাক দুতার বাসভবনের কথা আগেই জানিয়েছিলেন তাঁর আইনজীবী।

উল্লেখ্য, এসআরসি ইন্টারন্যাশনালের ৪২ মিলিয়ন রিঙ্গিত অর্থ আত্মসাতের দায়ে ২০২২ সালের ২৩ আগস্ট থেকে কাজাং কারাগারে সাজা ভোগ করছেন নাজিব। ২০২০ সালের ২৮ জুলাই তাঁকে ১২ বছরের কারাদণ্ড এবং ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছিল।

এখন ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধের পর কারা বিভাগের মাধ্যমে গৃহবন্দিত্ব কার্যকরের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা।


ট্যাগ: মালয়েশিয়ানাজিব রাজাকসাবেক প্রধানমন্ত্রীজরিমানা পরিশোধ৫০ মিলিয়ন রিঙ্গিতগৃহবন্দিত্বকুয়ালালামপুর উচ্চ আদালতএসআরসি ইন্টারন্যাশনালকাজাং কারাগারমালয়েশিয়ার রাজনীত

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।