সরাসরি মানচিত্র, পূর্বাভাস ও জরিপের গড়: PoliAgg (CC BY-SA 4.0)

পূর্ণ ফলাফল, মানচিত্র ও জরিপ
ব্রেকিং
আইস আতঙ্কে অপরাধের শিকার হয়েও পুলিশের কাছে যাচ্ছেন না অভিবাসীরা!ফুটবল উৎসব শেষে আলাবামায় গুলিবর্ষণ, নিহত একজন, আহত আটজন, তদন্তে স্থানীয় পুলিশগাজীপুরের শ্রমিক আন্দোলনে রাজনৈতিক বিতর্ক, সাজবুলকে ঘিরে রাশেদ খানের অভিযোগক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোটারের তালিকায় ৪২ শতাংশ নামের মিল নেইনিউইয়র্কে বেকার ভাতার অনলাইন সেবা বন্ধ, বিপাকে পড়তে পারেন হাজারো চাকরিহারা বাংলাদেশিসহ অভিবাসী পরিবারগুলো

ফুটবল উৎসব শেষে আলাবামায় গুলিবর্ষণ, নিহত একজন, আহত আটজন, তদন্তে স্থানীয় পুলিশ

আবাসন, সড়ক ও নিরাপদ যাতায়াত উন্নয়নে ২০৩ মিলিয়ন ডলারের বন্ড প্রস্তাব নিয়ে ভোট দিতে যাচ্ছেন র‍্যালির বাসিন্দারা।

নর্থ ক্যারোলাইনার র‍্যালি শহরে আবাসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ২০৩ মিলিয়ন ডলারের একটি বন্ড প্রস্তাব সামনে এসেছে।
নর্থ ক্যারোলাইনার র‍্যালি শহরে আবাসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ২০৩ মিলিয়ন ডলারের একটি বন্ড প্রস্তাব সামনে এসেছে।

নর্থ ক্যারোলাইনার র‍্যালি শহরে আবাসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ২০৩ মিলিয়ন ডলারের একটি বন্ড প্রস্তাব সামনে এসেছে। আগামী ৩ নভেম্বর ২০২৬ স্থানীয় ভোটে বাসিন্দারা এ প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন।

শহর কর্তৃপক্ষের প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবটি অনুমোদিত হলে সড়ক অবকাঠামো, হাঁটার পথ, সাইকেল চলাচলের ব্যবস্থা এবং আবাসনসংক্রান্ত বিভিন্ন প্রকল্পে অর্থ ব্যয় করা হবে।

প্রস্তাবিত অর্থের মধ্যে ১০১ দশমিক ৫ মিলিয়ন ডলার পরিবহন উন্নয়নে এবং ১২ মিলিয়ন ডলার গৃহহীন মানুষের আবাসন ও সহায়তা কার্যক্রমে রাখার পরিকল্পনা রয়েছে।এ ছাড়া নিরাপদ হাঁটার ও সাইকেল চলাচলের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ সড়ক ও মোড়ের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ রয়েছে।

শহর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, বিদ্যমান ঋণ তহবিল ব্যবহার করে এই বন্ডের অর্থ পরিশোধের পরিকল্পনা করা হয়েছে, যাতে নতুন করে সম্পত্তি কর বাড়ানোর প্রয়োজন না হয়।তবে প্রস্তাবটি বাস্তবায়িত হবে কি না, তা নির্ভর করছে ৩ নভেম্বরের ভোটের ফলাফলের ওপর।

ট্যাগ: নর্থ ক্যারোলাইনারর‍্যালিশহরেআবাসনযোগাযোগব্যবস্থার

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।