সরাসরি মানচিত্র, পূর্বাভাস ও জরিপের গড়: PoliAgg (CC BY-SA 4.0)

পূর্ণ ফলাফল, মানচিত্র ও জরিপ
ব্রেকিং
ইউরোপে বিনা টিউশন ফিতে মাস্টার্স, মাসে মিলবে ১ লাখ ৯০ হাজার টাকার বেশি ভাতানিজের গাড়ি দুর্ঘটনায় চাপা, তবু অন্যদের উদ্ধারে ছুটলেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, মৃত্যুর ঝুঁকি থাকলেও সিদ্ধান্তে অনড়জামায়াত আমিরের সাড়া মেলেনি, শিবিরকর্মীকে চাকরি দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলমবড়দিনে হাজারো শিশুর মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ, আবেদন নেওয়া শুরু ক্যালিফোর্নিয়ায়

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় দক্ষ কর্মী নিয়োগ, আবেদন শুরু ৬ নভেম্বর

সরকারিভাবে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় দক্ষ কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ৬ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

বোয়েসেলের প্রধান কার্যালয়।
বোয়েসেলের প্রধান কার্যালয়।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের অনলাইনে নিবন্ধন ও আবেদন সম্পন্ন করতে হবে।

আগ্রহী প্রার্থীরা সরকারি অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। আবেদন শুরুর নির্ধারিত সময় ৬ নভেম্বর সকাল ১০টা এবং শেষ সময় ৮ নভেম্বর বিকেল ৪টা।

বিদেশে কর্মসংস্থানে আগ্রহী দক্ষ কর্মীদের জন্য শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় যাওয়ার এই সুযোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আবেদনের সময়সূচি:

- আবেদন শুরু: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

- আবেদন শেষ: ৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

- অভিবাসন ব্যয়: শূন্য।

আবেদন ও বিজ্ঞপ্তির লিংক:

বোয়েসেলের বিজ্ঞপ্তি: https://boesl.gov.bd/pages/reports/6aecae21862c6f28f3c9ac77

অনলাইন আবেদন: https://employee.oep.gov.bd/employee/registration

প্রার্থীদের আবেদন করার আগে বোয়েসেলের মূল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ট্যাগ: মালয়েশিয়ায় চাকরিশূন্য অভিবাসন ব্যয়দক্ষকর্মীবুয়েসেলবিদেশে চাকরি

প্রতিবেদক

Piyas Hossain

Multimedia Correspondent

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।