
স্কুলের দুধ খেয়ে ঠাকুরগাঁওয়ে ৩৪ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসা চলছে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুল ফিডিং কর্মসূচির দুধ ও পাউরুটি খেয়ে অন্তত ৩৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। অসুস্থতার কারণ জানতে দুধ ও খাবারের নমুনা পরীক্ষা করা হচ্ছে।











