← সিএসবি নিউজ ইউএসএ ‹ ২৩ আগস্ট
২৫ আগস্ট › English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬csbnews.usই-পেপার

সিএসবি নিউজ ইউএসএ

মুক্ত মত প্রকাশের প্লাটফর্ম

বাংলাদেশ

বাংলাদেশ: রাজনৈতিক বিরোধীদের অনির্দিষ্টকালীন বিচার-পূর্ব আটক বন্ধ করুন - হিউম্যান রায়টস ওয়াচ

CSB News USA · ১২:১৪ অপরাহ্ণ

কারাগারে মৃত্যুর তদন্ত, নির্দোষ হিসেবে বিবেচনার অধিকার ও ন্যায্য বিচারের অধিকার নিশ্চিত করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের। তাদের দাবী বাংলাদেশের কর্তৃপক্ষের উচিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিক ও অন্যান্য ব্যক্তিদের দীর্ঘমেয়াদি বিচার-পূর্ব আটক বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়া

কারাগারে মৃত্যুর তদন্ত, নির্দোষ হিসেবে বিবেচনার অধিকার ও ন্যায্য বিচারের অধিকার নিশ্চিত করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের। তাদের দাবী বাংলাদেশের কর্তৃপক্ষের উচিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিক ও অন্যান্য ব্যক্তিদের দীর্ঘমেয়াদি বিচার-পূর্ব আটক বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়া। ২০২৪ সালের আগস্টে কয়েক সপ্তাহের আন্দোলনের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়ার পর পুলিশ আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থককে আটক করে। তাদের মধ্যে শত শত মানুষ এখনো কোনো অপরাধে অভিযুক্ত না হয়েই কারাগারে রয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, হাসিনা সরকারের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে কেউ কেউ জড়িত থাকতে পারেন। তবে অনেককে কোনো দৃশ্যমান প্রমাণ ছাড়াই আন্দোলনকারীদের হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিবারের সদস্য ও আইনজীবীরা অভিযোগ করেছেন, তাদের অনেকেই—যাদের মধ্যে বয়স্ক এবং গুরুতর স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিও রয়েছেন—জামিন ও প্রয়োজনীয় চিকিৎসাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের অন্তত ১০ জন পদধারী কারাগারে মারা গেছেন, যাদের অধিকাংশের বিরুদ্ধেই কোনো অপরাধে অভিযোগ গঠন করা হয়নি বলে HRW দাবি করেছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের…

বিস্তারিত পড়ুন →

বিশ্ব

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় অর্থনৈতিক চাপ, প্রায় ৬০ ব্যক্তি-প্রতিষ্ঠান ও জাহাজ নিষেধাজ্ঞার আওতায়

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ আগস্ট) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্যিক নেটওয়ার্ককে আরও বিচ্ছিন্ন করার উদ্যোগের কথা জানান। নতুন পদক্ষেপে প্রায় ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজ নিষেধাজ্ঞার আওতায় এসেছে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানের…

বিশ্ব

বিয়ের দুই দিন পর সেনাঘাঁটিতে নববধূকে আটক করল অভিবাসন কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার ফোর্ট পোল্ক সেনাঘাঁটিতে বিয়ের মাত্র দুই দিন পর স্ত্রীকে পরিচয় নিবন্ধনের জন্য নিয়ে গিয়ে চরম বিপাকে পড়েছেন দেশটির এক সেনাসদস্য। পরিবারের সদস্যদের উপস্থিতিতে সেনাঘাঁটির দর্শনার্থী কেন্দ্র থেকে তাঁর নববধূকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ কর্তৃপক্ষ। ঘটনাটি যুক্তরাষ্ট্রে…

বিশ্ব

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢাকার পোশাকে নিষেধাজ্ঞা, আইন অনুমোদন প্রেসিডেন্টের

পর্তুগালে জসমক্ষে মুখ সম্পূর্ণ ঢেকে রাখার পোশাক নিষিদ্ধ করে পাস হওয়া একটি আইন অনুমোদন করেছেন দেশটির প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো। প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, তিনি ১৮ আগস্ট ২০২৬ আইনটি প্রমালগেট করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো আইনটিকে ‘বোরকা আইন’ হিসেবে উল্লেখ করছে। নতুন…

বিশ্ব

ইরানের তরুণদের আড্ডার জায়গা, ক্যাফেগুলোতেই এখন সরকারের চোখে হুমকি

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের পুলিশ নারীকে প্রকাশ্যে হিজাব পরার বাধ্যতামূলক আইন লঙ্ঘনের অভিযোগে ডজন ডজন ক্যাফে বন্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে জনপরিসরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও লাগামহীন মূল্যস্ফীতির মধ্যেও ইরানের তরুণরা এমন একটি বিলাসিতা ধরে রেখেছিল, যা তাদের অস্বাভাবিক সময়ে স্বাভাবিক জীবনযাপনের অনুভূতি দিত—বন্ধুদের সঙ্গে নিয়মিত ক্যাফেতে যাওয়া। দেশটির বিভিন্ন শহরে তরুণরা ক্যাফেতে ভিড়…

বাংলাদেশ

ভারতীয় বিদ্যুৎ-জ্বালানি ও খাদ্য সরবরাহে চাপ: কেন তারেক রহমানের ভারত সফর বাংলাদেশের জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর শুধু দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রশ্ন নয়; বরং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, খাদ্য আমদানি, বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগের মতো সরাসরি জাতীয় স্বার্থের বিষয়গুলোর সঙ্গেও গভীরভাবে যুক্ত। ৩০–৬০–৯০ দিনের স্ট্রেস-টেস্টে স্পষ্ট, ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে সবচেয়ে বড় ঝুঁকি জ্বালানি, বিদ্যুৎ,…

বাংলাদেশ

মার্কিন অভিজ্ঞতাই কি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার পরিবর্তনের চাবিকাঠি?

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে গড়ে তুলতে আন্তর্জাতিক অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি এবং বিনিয়োগকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এরই অংশ হিসেবে পানি সরবরাহ ও ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজের মতো…

বাংলাদেশ

দুদকে বিচার বিভাগের নেতৃত্ব: পুরোনো বলয় ভেঙে দুর্নীতি দমনে নতুন বার্তা?

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নিয়োগকে ঘিরে রাজনৈতিক ও আইন অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। কেউ এই নিয়োগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রশ্ন তুলছেন, আবার অন্যদিকে এর পক্ষে যুক্তি হলো—দুর্নীতি দমনের মতো সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে দীর্ঘ বিচারিক অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া প্রশাসনিক প্রচলনের বাইরে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ইঙ্গিত।…

বিশ্ব

ব্রুকলিনে ফ্রাইড চিকেনের দোকানে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত আরও একজন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রাইড চিকেনের দোকানে বন্দুকধারীর গুলিতে রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন বলে সহকর্মী ও পরিচিতজনদের বরাত দিয়ে জানা গেছে। স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের রকঅ্যাওয়ে এভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছাকাছি ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী…

বিশ্ব

বাদশাহ ফয়সালের ঐতিহাসিক সফর থেকে কৌশলগত অংশীদারত্বে সৌদি–ফ্রান্স সম্পর্ক

সৌদি আরব ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক এক শতাব্দীরও বেশি সময় ধরে কূটনীতি, প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি ও আঞ্চলিক সহযোগিতার মধ্য দিয়ে ক্রমে বিস্তৃত হয়েছে। বর্তমানে দুই দেশের সম্পর্ক একটি বহুমাত্রিক কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, জ্বালানি,…

বাংলাদেশ

সৌদি থেকে ফিরে ছয় বছরে কোটিপতি, ডাকাতির অভিযোগে গ্রেপ্তার জলিল

ভাগ্য বদলের আশায় ২০১৬ সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বরিশালের মোহাম্মদ জলিল মোল্যা। কয়েক বছর প্রবাসজীবন কাটানোর পর ২০১৯ সালের মাঝামাঝি ছুটিতে দেশে ফেরেন তিনি। এরপর আর সৌদি আরবে ফিরে না গেলেও দেশে তার জীবনযাত্রায় আসে বড় পরিবর্তন। কয়েক বছরের ব্যবধানে বরিশালে দোতলা বাড়ি, প্রায় পাঁচ একরজুড়ে বিশাল কৃষি ও পশুপালন খামার এবং সাভারে পাঁচতলা বাড়িসহ কোটি টাকার সম্পদ গড়ে…

বিশ্ব

সিলেটের পংকজ তালুকদার এখন মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরে কর্মকর্তা

সিলেটের তরুণ পংকজ তালুকদার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তিনি মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের সিলেটের টিলাগড় এলাকার বাসিন্দা পংকজ তালুকদার পড়াশোনা করেছেন সিলেটের হাতিম আলী উচ্চবিদ্যালয় ও মুরারিচাঁদ কলেজে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি কম্পিউটার প্রকৌশলী হিসেবেও কাজ করেছেন বলে…

আরও খবর