ব্রেকিং
মেডিকেইডের সুবিধা হারানোর নতুন শর্তে রাজ্যগুলোকে ছয় মাস অতিরিক্ত সময় দিল ট্রাম্প প্রশাসননিউইয়র্কের সড়ক নির্মাণের ৭ কোটি ৩৫ লাখ ডলার আটকে রাখার সিদ্ধান্ত বাতিল করল আদালতযোগাযোগ বিপর্যয়ের পর বিমান চলাচল আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলার চাইছে ট্রাম্প প্রশাসনআশ্রয়প্রার্থীদের প্রবেশ বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে নতুন লড়াই শুরুনির্বাচনে ধাক্কার পর তথ্যকেন্দ্র নির্মাণ বন্ধে কঠোর অবস্থানে রিপাবলিকান সিনেটর জশ হাওলি

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশিকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন রাষ্ট্রদূত

পর্তুগালের রাজধানী লিসবনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি সৈয়ব বিন শাহজাদকে দেখতে হাসপাতালে গেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান।

পর্তুগালের লিসবনে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি সৈয়ব বিন শাহজাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান।
পর্তুগালের লিসবনে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি সৈয়ব বিন শাহজাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান।

শুক্রবার (১৩ নভেম্বর) লিসবনের সাও জোসে হাসপাতালে গিয়ে আইসিইউতে চিকিৎসাধীন সৈয়ব বিন শাহজাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রদূত। এ সময় তিনি তার চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

জানা গেছে, সৈয়ব বিন শাহজাদ গাজীপুরের বাসিন্দা। গত ৪ নভেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে এক গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সাও জোসে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি কোমায় রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

এদিকে, সৈয়ব বিন শাহজাদের অসুস্থতার খবরে বাংলাদেশে থাকা তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। পর্তুগালপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

প্রবাসী বাংলাদেশিদের মতে, সংকটময় মুহূর্তে রাষ্ট্রদূতের সরাসরি হাসপাতালে উপস্থিতি প্রবাসীদের প্রতি দূতাবাসের দায়িত্ববোধ ও মানবিক সহমর্মিতার বহিঃপ্রকাশ। বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিক বিপদে পড়লে দূতাবাসের এমন সহযোগিতা প্রবাসীদের মধ্যে আস্থা ও সাহস জোগায়।

সৈয়ব বিন শাহজাদ যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে প্রত্যাশা করছেন তার পরিবার, স্বজন ও পর্তুগালপ্রবাসী বাংলাদেশিরা।

ট্যাগ: পর্তুগালেসড়কদুর্ঘটনায়গুরুতরআহতবাংলাদেশিকে

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।