ব্রেকিং
যোগাযোগ বিপর্যয়ের পর বিমান চলাচল আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলার চাইছে ট্রাম্প প্রশাসনআশ্রয়প্রার্থীদের প্রবেশ বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে নতুন লড়াই শুরুনির্বাচনে ধাক্কার পর তথ্যকেন্দ্র নির্মাণ বন্ধে কঠোর অবস্থানে রিপাবলিকান সিনেটর জশ হাওলিজ্বালানি সংকট মোকাবিলায় বিদেশি জাহাজ ব্যবহারের ছাড় আরও নব্বই দিন বাড়ালেন ট্রাম্পমধ্যবর্তী নির্বাচনে হারের পর রিপাবলিকানদের দীর্ঘ লড়াইয়ের বার্তা দিলেন মার্কো রুবিও

মসলার আড়ালে হংকং থেকে দেশে মাদক আমদানি, সিএন্ডএফ এজেন্টসহ গ্রেপ্তার তিন

মসলার চালানের আড়ালে হংকং থেকে অবৈধভাবে দেশে আনা হচ্ছিল মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই মাসের গোয়েন্দা নজরদারি ও অভিযানে ধরা পড়েছে এই চক্র। এ ঘটনায় ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টসহ তিনজন।

মসলার আড়ালে হংকং থেকে দেশে মাদক আমদানি, সিএন্ডএফ এজেন্টসহ গ্রেপ্তার তিন
মসলার আড়ালে হংকং থেকে দেশে মাদক আমদানি, সিএন্ডএফ এজেন্টসহ গ্রেপ্তার তিন

শুক্রবার (১৩ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোলায়মান আহমেদ শুভ (৩১), মো. শাকিল আহমেদ (৩২) এবং মো. মেহেদী হাসান (৪৬)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, শিশা আমদানি ও সরবরাহের সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত করতে প্রায় দুই মাস ধরে গোয়েন্দা নজরদারি চালানো হয়। পরে গোয়েন্দা সদস্যরা ক্রেতা সেজে পাঁচ কেজি শিশার অর্ডার দেন। আমদানি থেকে সরবরাহ পর্যন্ত পুরো প্রক্রিয়া নজরদারিতে রাখার পর অভিযান চালানো হয়।

গত ১১ নভেম্বর রাতে রাজধানীর বংশাল থানার নর্থ সাউথ রোডে আস-সুন্নাহ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সোলায়মান আহমেদ শুভকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের ভেতরে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে রাখা আল ফাখের ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, তিনি উত্তরা পূর্ব থানাধীন সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদের কাছ থেকে এসব শিশা সংগ্রহ করেছিলেন।

এরপর ১২ নভেম্বর সকালে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান জানান, তিনি নিজের এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশাগুলো বাংলাদেশে আমদানি করে শাকিল আহমেদের কাছে সরবরাহ করতেন। পরে শাকিলের মাধ্যমে সেগুলো সোলায়মানের কাছে পৌঁছাত।

এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মুঠোফোন ও সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে সালমান নিবিড় (২৬) নামে আরও একজনের সঙ্গে শিশা কেনাবেচা ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে অধিদপ্তর।

মসলার চালানের আড়ালে কীভাবে এসব পণ্য দেশে আনা হয়েছে, এর আগে এমন আরও চালান আমদানি করা হয়েছে কি না এবং এ ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


ট্যাগ: মাদক পাচারশিশা উদ্ধারহংকংঢাকামাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরগ্রেপ্তারঅবৈধ আমদানিমাদক চক্রসিএন্ডএফ

প্রতিবেদক

Nure Alam Jibon

Journalist | Political & Crime Affairs Analyst | Writer

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।