সরাসরি মানচিত্র, পূর্বাভাস ও জরিপের গড়: PoliAgg (CC BY-SA 4.0)

পূর্ণ ফলাফল, মানচিত্র ও জরিপ
ব্রেকিং
স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীদের থামাল অভিবাসন কর্মকর্তারা, নর্থ বার্গেনে ক্ষোভনিউইয়র্কে গরবার তালে মেয়র মামদানি, ভারতীয়দের উৎসবে মাতলেন নাচে!হরমুজ সংকটেও ইরাকের তেল রপ্তানি দৈনিক ৩৪ লাখ ব্যারেল ছাড়াল, বিকল্প রুটে বাড়ছে সরবরাহশাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন, কয়েক মিনিটেই নিয়ন্ত্রণেযুক্তরাষ্ট্রের ৭ কোটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহারের ঘোষণা ইলন মাস্কের, মূল্য প্রায় ১১ বিলিয়ন ডলার

ঢাকায় চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাচ্ছে না ক্ষুদ্র ব্যবসায়ীরাও

চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছেন—এমন অভিযোগ করেছেন রাজধানীর দক্ষিণ বাড্ডার ব্যবসায়ী মো. রাজু। তাঁর দাবি, হামলায় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় এবং দোকান থেকে টাকা ও তাঁর স্ত্রীর স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয়। কী ঘটেছিল সেদিন রাতে? বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে।

হামলায় আহত খুদ্র ব্যবসায়ী রাজু
হামলায় আহত খুদ্র ব্যবসায়ী রাজু

রাজধানীর দক্ষিণ বাড্ডা লেক পার্ক এলাকায় মো. রাজু নামে এক ব্যবসায়ীর ওপর হামলা, দোকানের ক্যাশ থেকে ১০ হাজার টাকা লুট এবং তাঁর স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দোকানে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়।

ভুক্তভোগী মো. রাজুর দেওয়া তথ্য অনুযায়ী, হামলাকারীরা তাঁকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বলে জানানো হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলার সময় রাজুর দোকানের ক্যাশে থাকা ১০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। এ ছাড়া তাঁর স্ত্রী সাদিয়া ইসলামের গলায় থাকা আনুমানিক এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর বর্ণনায়, এ ঘটনার সঙ্গে মো. রফিকের অনুসারী হিসেবে পরিচিত একটি দল এবং রফিকের স্ত্রী শিমলা আক্তার জড়িত বলে অভিযোগ রয়েছে। রাজুর দাবি, দীর্ঘদিন ধরে তাঁর দোকানে চাঁদা দাবি করা হচ্ছিল এবং সেই চাঁদা না দেওয়ার কারণেই তাঁকে ও তাঁর স্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

ভুক্তভোগীর দেওয়া তথ্যে আরও দাবি করা হয়েছে, মো. রফিক এর আগে দুটি আগ্নেয়াস্ত্রসহ গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তবে তাঁর গ্রেপ্তারের সময়, মামলার বিবরণ এবং বর্তমান আইনগত অবস্থার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি রাজধানীর বাড্ডা থানার আওতাধীন দক্ষিণ বাড্ডা লেক পার্ক এলাকায় ঘটেছে বলে ভুক্তভোগীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযোজন করা হবে।


ট্যাগ: ঢাকায়চাঁদাবাজদেরহাতরক্ষাপাচ্ছেখুদ্র

প্রতিবেদক

Piyas Hossain

Multimedia Correspondent

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।