ব্রেকিং
যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের ভিসার আবেদন এক মাসে কমেছে ৩১ শতাংশবগুড়ায় আওয়ামী লীগকে সতর্কবার্তা, শান্তিতে থাকতে চাইলে বাড়াবাড়ি নয়ঃ বাদশাদীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার শুরু হচ্ছে আবরার হত্যা মামলার আপিল শুনানিস্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ডিসেম্বরেই চূড়ান্ত হবে কক্সবাজারের পর্যটন উন্নয়নের নতুন পরিকল্পনাইউএস-বাংলা এয়ারলাইন্স এর ঢাকা-জেদ্দা ফ্লাইট এর উড্ডয়ন বাতিল

বগুড়ায় আওয়ামী লীগকে সতর্কবার্তা, শান্তিতে থাকতে চাইলে বাড়াবাড়ি নয়ঃ বাদশা

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্কবার্তা, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের ঘোষণা।

বগুড়ায় আওয়ামী লীগকে সতর্কবার্তা, শান্তিতে থাকতে চাইলে বাড়াবাড়ি নয়ঃ বাদশা
বগুড়ায় আওয়ামী লীগকে সতর্কবার্তা, শান্তিতে থাকতে চাইলে বাড়াবাড়ি নয়ঃ বাদশা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক করে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখনো বগুড়ার মাটিতে ভালোভাবেই আছেন। বিএনপি তাঁদের কোনো ক্ষতি চায় না। তবে বেশি বাড়াবাড়ি করলে বগুড়ার মাটিতে তাঁদের জায়গা হবে না। রোববার (২৯ নভেম্বর) বিকেলে বগুড়া শহরের সাতমাথায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বাদশা বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ, জেল-জুলুম, গুম ও খুনের বিরুদ্ধে তাঁরা লড়াই করেছেন। নানা ভয়ভীতি দেখিয়ে তাঁদের দমিয়ে রাখার চেষ্টা করা হলেও রাজপথ থেকে সরানো যায়নি। তাঁরা দেশ ছেড়ে পালিয়ে যাননি, বরং জনগণকে সঙ্গে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। তিনি বলেন, যুবদল অতীতেও রাজপথে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো অপশক্তি কিংবা ষড়যন্ত্রের কাছে যুবদল মাথানত করবে না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল একাই যথেষ্ট। জনগণকে সঙ্গে নিয়ে তাদের যেকোনো কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বাদশা বলেন, বিএনপি কারও ক্ষতি চায় না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্বাভাবিকভাবে চলাফেরা করুক, তাতে বিএনপির কোনো আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ বাড়াবাড়ি, সন্ত্রাস কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বগুড়ার মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মনি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জনি।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় যুবদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংগঠনিক শক্তি ধরে রেখে যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকার আহ্বান জানান তাঁরা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, তাজমিলুর ইসলাম বিচিত্র, এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন ও আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন স্বপন, শফিউল আলম শাফিন ও মহররম হাসান টফিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ এবং সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতা-কর্মীরা। এর আগে বিকেলে শহরের শহীদ খোকন পার্ক থেকে জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ট্যাগ: বগুড়াবিএনপিযুবদলরেজাউলকরিমবাদশাআওয়ামীলীগ

প্রতিবেদক

Rajibul Islam Roktim

Reporter

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।