ব্রেকিং
সিনেটে জয়ের পর বিদেশি কর্মী নিয়োগ নিয়ে কঠোর বার্তা দিলেন নেতা স্কট কলমএআর-১৫ রাইফেল নিয়ে আদালতের বড় সিদ্ধান্ত, বদলে যেতে পারে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইনযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে হার, তবু নীতি বদলাতে নারাজ ট্রাম্প; বাড়ছে রাজনৈতিক চাপনিজের নামে পরিচয় দিতে পারবেন না আফগান নারীরা, তালেবানের নতুন নির্দেশমিয়ানমারে বিয়ের বাড়িতে বিমান হামলা, নিহত ২১, আহত ৪০ জনের বেশি

আওয়ামী লীগ সন্ত্রাসী ও মাফিয়া দল, শুধরানোর সম্ভাবনা নেই: মন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী ও মাফিয়া’ দল আখ্যা দিয়ে বলেছেন, দলটির কর্মকাণ্ডে কোনো পরিবর্তন আসেনি এবং নিজেদের শুধরানোরও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কড়া মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কড়া মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, দলটির কর্মকাণ্ডে কোনো পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে তারা নিজেদের আগের অবস্থানই তুলে ধরেছে। তাদের আচরণ ও কর্মকাণ্ড প্রমাণ করে, দলটি নিজেদের শুধরানোর পথে নেই।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, বিচার চলাকালে তিনি দেশে ফেরেননি। ভবিষ্যতে দেশে ফিরতে চাইলে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ফিরতে হবে।

আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গে মন্ত্রী বলেন, উজানের দেশ একতরফাভাবে নদীর পানি প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করবে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং দেশের স্বার্থ রক্ষায় বাংলাদেশ তার অবস্থানে দৃঢ় থাকবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, প্রকল্পের সমীক্ষার কাজ সম্পন্ন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে তিস্তাপাড়ের মানুষ শিগগিরই ইতিবাচক সংবাদ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিস্তা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে মহাপরিকল্পনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: আওয়ামীলীগসন্ত্রাসীমাফিয়াশুধরানোরসম্ভাবনা

প্রতিবেদক

Rajibul Islam Roktim

Reporter

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।