ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ঢাকা-জেদ্দা ফ্লাইট এর উড্ডয়ন বাতিল
ঢাকা থেকে জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের আগে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় যাত্রা বাতিল করা হয়। তবে সব যাত্রী নিরাপদে রয়েছেন। বিকল্প উড়োজাহাজে তাঁদের জেদ্দায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।
ইউএস-বাংলা এয়ারলাইন্সেরে আজ ২৯ নভেম্বর রবিবার বিকাল ৪টা ১০মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রার পূর্ব মুহূর্তে উড্ডয়ন বাতিল করে। ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সাথে সাথেই পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয়, এটা এভিয়েশনে একটি স্বাভাবিক ঘটনা। শেষ মূহুর্তে উড্ডয়ন বাতিল করার কারনে রানওয়ে এবং চাকার অতিরিক্ত ঘর্ষণজনিত কারনে ধোঁয়ার সৃষ্টি হয়। এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গেয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। এয়ারক্রাফটটি সকল প্রসিডিউর মেনে রানওয়ে থেকে পার্কিং এরিয়াতে নিয়ে এসে যাত্রীদের এয়ারক্রাফট থেকে দ্রুত নামানো হয়।
সকল যাত্রীরা নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছে। সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে কোনো ধরনের বিভ্রান্তকর কোন সংবাদ পরিবেশন না করার জন্য।কিছুক্ষনের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি এয়ারক্রাফট ঐ ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে জানান কতৃপক্ষ।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।