এয়ারবাস A320-এ বড় ধরনের সফটওয়্যার ত্রুটি: বিশ্বজুড়ে কয়েক হাজার ফ্লাইটে বিপর্যয়ের আশঙ্কা

বিশ্বজুড়ে প্রায় ৩৫০টি এয়ারলাইন এই জরুরি রিকল নোটিশ পাওয়ার পর রাতভর সফটওয়্যার সংশোধনে ব্যস্ত সময় কাটায়। বিভিন্ন দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলোও নির্দেশ দিয়েছে—সফটওয়্যার ঠিক না করা পর্যন্ত কোনো A320 উড়তে পারবে না।

PostImage

এয়ারবাস A320-এ বড় ধরনের সফটওয়্যার ত্রুটি: বিশ্বজুড়ে কয়েক হাজার ফ্লাইটে বিপর্যয়ের আশঙ্কা


প্যারিস, ২৯ নভেম্বর (রয়টার্স): এয়ারবাসের তৈরি বিশ্বব্যাপী ব্যবহৃত A320 সিরিজের বিমানে বড় ধরনের সফটওয়্যার ত্রুটি ধরা পড়ায় শনিবার বিভিন্ন এয়ারলাইন দ্রুততার সঙ্গে জরুরি মেরামত কাজে নেমেছে। ইউরোপীয় এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠানটি জরুরি ভিত্তিতে যে রিকল দিয়েছে, তা এশিয়া ও ইউরোপে উল্লেখযোগ্যসংখ্যক ফ্লাইট সাময়িক স্থগিত করেছে এবং যুক্তরাষ্ট্রেও বছরের ব্যস্ততম ভ্রমণ সপ্তাহান্তে ব্যাপক বিঘ্ন ঘটানোর সম্ভাবনা তৈরি করেছে।


ইতিহাসের অন্যতম বৃহৎ রিকল


৬,০০০টিরও বেশি বিমানকে রিকল করার এই পদক্ষেপ এয়ারবাসের ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড়গুলোর একটি। এয়ারবাসের A320 পরিবারভুক্ত বৈশ্বিক বহরের অর্ধেকেরও বেশি বিমান এতে অন্তর্ভুক্ত। মাত্র কয়েক সপ্তাহ আগেই A320 মডেলটি বোয়িং ৭৩৭-কে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে বেশি সরবরাহকৃত বাণিজ্যিক জেটের অবস্থানে উঠে আসে।

রাতভর মেরামত, সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে তৎপরতা

বিশ্বজুড়ে প্রায় ৩৫০টি এয়ারলাইন এই জরুরি রিকল নোটিশ পাওয়ার পর রাতভর সফটওয়্যার সংশোধনে ব্যস্ত সময় কাটায়। বিভিন্ন দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলোও নির্দেশ দিয়েছে—সফটওয়্যার ঠিক না করা পর্যন্ত কোনো A320 উড়তে পারবে না।

ফলে এশিয়া ও ইউরোপে শনিবার সকালেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে; বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা আপাতত কাটছে বলে ধারণা দেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং-পরবর্তী ভ্রমণ চাপের কারণে দিনের পরের ভাগে চাপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


এশিয়াভিত্তিক স্বতন্ত্র বিমান চলাচল বিশ্লেষক ব্রেন্ডান সোবি বলেন,

“এটি যতটা বিশৃঙ্খল মনে হচ্ছে, বাস্তবে ততটা নয়। এয়ারলাইনগুলো সবসময় বিভিন্ন ধরনের ঝুঁকির জন্য প্রস্তুত থাকে। তবে স্বল্পমেয়াদে কিছু বড় ধরনের অপারেশনাল সমস্যা তৈরি হয়েছে।”


হার্ডওয়্যার পরিবর্তনের প্রয়োজন কমবে


শিল্প সূত্র জানায়, এয়ারবাস এয়ারলাইনগুলোকে জানিয়েছে যে জরুরি মেরামত আগের ধারণার চেয়ে কম জটিল হতে পারে। কতগুলো বিমানে হার্ডওয়্যার পরিবর্তনের প্রয়োজন হবে, সে সংখ্যাটিও প্রথম ধারণার তুলনায় কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই শুধু সফটওয়্যার পূর্বের সংস্করণে ফিরিয়ে নেওয়াই যথেষ্ট হবে।


বিশ্বব্যাপী রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় চাপ


এয়ারলাইন নির্বাহীরা বলছেন, এমন হঠাৎ রিকল বিশ্বব্যাপী রক্ষণাবেক্ষণ খাতে অতিরিক্ত চাপ তৈরি করেছে। শ্রমিক সংকট, খুচরা যন্ত্রাংশ ঘাটতি এবং ব্যস্ত ভ্রমণ মৌসুমে এই ধরনের ঝামেলা এয়ারলাইনগুলোকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে।

Fix সহজ, কিন্তু অপরিহার্য

বর্তমানে বিশ্বজুড়ে ১১,৩০০ এর বেশি A320 পরিবারভুক্ত সিঙ্গল-আইল জেট চালু রয়েছে। এর মধ্যে ৬,৪৪০টি মূল A320 মডেল। সফটওয়্যার ত্রুটি সমাধানের মূল কাজ হলো সফটওয়্যারকে পূর্বের স্থিতিশীল সংস্করণে ফিরিয়ে আনা। কাজটি তুলনামূলক সহজ হলেও, সংশোধন সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো বিমান উড্ডয়ন করতে পারবে না।

সিএসবি নিউজ-এর আরও খবর