ব্রেকিং
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর বাড়ির পেছন থেকে ৩ বছরের শিশু আদিবার মরদেহ উদ্ধারজন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ট্রাম্পের নতুন চেষ্টা আটকে দিলেন মার্কিন ফেডারেল বিচারকব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের ঘিরে নতুন শিক্ষা-কর, বাড়তে পারে বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচবাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসতে চান? ভ্রমণ, পড়াশোনা ও চাকরির ভিসায় যেসব নিয়ম জানতে হবেব্রিটেনে অনলাইন চাকরির বিজ্ঞপ্তি বাড়লেও কমেছে শূন্য পদ, কোন খাতে মিলছে বেশি কাজের সুযোগ?

করোনার নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, গুরুতর ঝুঁকির প্রমাণ মেলেনি এখনো

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ বিশ্বের অন্তত ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে। কানাডায় প্রথম শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র, চীন, স্পেনসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে এর উপস্থিতি পাওয়া গেছে। তবে নতুন এই ভ্যারিয়েন্ট আগের ধরনগুলোর তুলনায় বেশি গুরুতর অসুস্থতা বা মৃত্যুঝুঁকি তৈরি করে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

বিশ্বের অন্তত ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১।
বিশ্বের অন্তত ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পিজে.২.১-কে ‘পর্যবেক্ষণাধীন ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে। গত ২ মে কানাডার অন্টারিওতে প্রথম শনাক্ত হয় ভ্যারিয়েন্টটি। এটি করোনাভাইরাসের ওমিক্রন ধরনের জেএন.১-এর বংশধর। গবেষণায় এর স্পাইক প্রোটিনে সর্বোচ্চ ২৪টি অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন শনাক্ত হয়েছে।

কানাডায় শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশে ভ্যারিয়েন্টটির উপস্থিতি পাওয়া যায়। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, ফ্রান্স ও স্পেনেও এটি শনাক্ত হয়েছে। স্পেনের কাতালুনিয়া, বাস্ক অঞ্চল ও মাদ্রিদে স্থানীয়ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রমাণ পেয়েছেন গবেষকেরা।

ডব্লিউএইচওর প্রতিবেদনে হংকংয়ের বর্জ্য পানির নমুনায় পিজে.২.১ শনাক্ত হওয়ার তথ্যও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া চীনের হেবেই, শানসি, জিলিন ও লিয়াওনিং প্রদেশে ভ্যারিয়েন্টটির উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এসব অঞ্চলে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও দাবি তাঁদের।

গবেষকদের মতে, পিজে.২.১ ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে উল্লেখযোগ্যসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন রয়েছে। এই স্পাইক প্রোটিনের মাধ্যমেই করোনাভাইরাস মানবকোষের এসিই২ রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে শরীরে প্রবেশ করে।

প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ভ্যারিয়েন্টটি মানবকোষের রিসেপ্টরের সঙ্গে শক্তিশালীভাবে যুক্ত হতে পারে। তবে এর ফলে মানুষ থেকে মানুষে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এ ছাড়া টিকা গ্রহণ কিংবা আগের সংক্রমণের মাধ্যমে তৈরি রোগ প্রতিরোধক্ষমতাকে পিজে.২.১ উল্লেখযোগ্যভাবে এড়িয়ে যেতে পারে, এমন প্রমাণও মেলেনি।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্যারিয়েন্টটি সম্পর্কে এখনো পর্যাপ্ত ক্লিনিক্যাল তথ্য পাওয়া যায়নি। তাই এর সংক্রমণক্ষমতা, রোগের তীব্রতা এবং প্রচলিত টিকার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন। আপাতত ভ্যারিয়েন্টটির গতিবিধি পর্যবেক্ষণ ও নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

ট্যাগ: করোনারনতুনভ্যারিয়েন্টপিজে.২.১ছড়িয়েছেদেশে

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।