ব্রেকিং
এনভিডিয়ায় ট্রাম্পের ১২ মিলিয়ন ডলারের শেয়ার, আর্থিক স্বার্থ নিয়ে নতুন বিতর্কে উত্তাল যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের আগে ভয়াবহ জোয়ার, প্লাবিত উপকূলীয় এলাকা, ভাঙতে পারে ৪৩ বছরের রেকর্ডযুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ২৫ ডলার ন্যূনতম বেতনের দাবি, নতুন কর্মসূচিতে ১৫০ সংগঠনস্বাস্থ্যসেবা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে শরণার্থী ও বৈধ অভিবাসীরাফ্লোরিডায় নদীর ধারে তাঁবুতে গুলিবিদ্ধ হয়ে নিহত জনপ্রতিনিধির ১৯ বছর বয়সী ছেলে

বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচারের অভিযোগ, দুদকের অভিযান

ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচার তৈরি ও ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) অভিযান চালাচ্ছে দুদক।

বেবিচকের ই/এম প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযান।
বেবিচকের ই/এম প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযান।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ইলেক্ট্রো-মেকানিক্যাল (ই/এম) প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে বেবিচকে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান শুরু করে। দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানের বিষয়টি সংস্থাটির জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

দুদক সূত্র জানায়, বেবিচকের ই/এম প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবি করার অভিযোগ রয়েছে।

এ ছাড়া বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়াসহ বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বেবিচক সূত্রে জানা গেছে, বুধবার সকালে বেবিচকে প্রবেশের পর দুদকের অভিযানিক দল প্রথমে কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় চেয়ারম্যান দুদকের দলকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

পরে দুদকের টিম বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) শাহরিয়ার মোরশেদ সিদ্দিকীর দপ্তরে যায়। বর্তমানে বেবিচকের ইলেক্ট্রো-মেকানিক্যাল বিভাগে অভিযান চলছে।

অভিযানের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট আর্থিক অনিয়মের তথ্য সংগ্রহ করছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

ট্যাগ: বেবিচকদুদকদুর্নীতি দমন কমিশনকমিশন বাণিজ্যভুয়া বিল ভাউচারসরকারি দুর্নীতিবাংলাদেশ সংবাদদুর্নীতি

প্রতিবেদক

Nure Alam Jibon

Journalist | Political & Crime Affairs Analyst | Writer

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।