ব্রেকিং
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর বাড়ির পেছন থেকে ৩ বছরের শিশু আদিবার মরদেহ উদ্ধারজন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ট্রাম্পের নতুন চেষ্টা আটকে দিলেন মার্কিন ফেডারেল বিচারকব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের ঘিরে নতুন শিক্ষা-কর, বাড়তে পারে বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচবাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসতে চান? ভ্রমণ, পড়াশোনা ও চাকরির ভিসায় যেসব নিয়ম জানতে হবেব্রিটেনে অনলাইন চাকরির বিজ্ঞপ্তি বাড়লেও কমেছে শূন্য পদ, কোন খাতে মিলছে বেশি কাজের সুযোগ?

প্রযুক্তিনির্ভর তথ্যসেবা নিশ্চিত চায় ডিজি আবদুল জলিল

নবনিযুক্ত মহাপরিচালক মো. আবদুল জলিল গণযোগাযোগ অধিদপ্তরকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর তথ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি সততা, পেশাদারিত্ব ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের গুরুত্বেও জোর দিয়েছেন।

প্রযুক্তিনির্ভর তথ্যসেবা নিশ্চিত চায় ডিজি আবদুল জলিল
প্রযুক্তিনির্ভর তথ্যসেবা নিশ্চিত চায় ডিজি আবদুল জলিল

গণযোগাযোগ অধিদপ্তরকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : নবনিযুক্ত ডিজি আবদুল জলিল


ঢাকা, ১৪ অক্টোবর:

গণযোগাযোগ অধিদপ্তরকে আধুনিক, দক্ষ ও প্রযুক্তিনির্ভর তথ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত মহাপরিচালক মো. আবদুল জলিল। মঙ্গলবার সকালে রাজধানীর তথ্য ভবনের সভাকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।


মতবিনিময় সভায় মো. আবদুল জলিল বলেন, “গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দেশের তৃণমূল পর্যায়ে একমাত্র প্রচারধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান জনগণের দোরগোড়ায় সঠিক ও সময়োপযোগী তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর তথ্যসেবা নিশ্চিত করতে হলে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”


তিনি আরও বলেন, “তারুণ্যের উৎসব ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অধিদপ্তরের সংগীত শাখার সৃজনশীলতাকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। জনগণকে সচেতন করতে এবং জাতীয় ঐক্য ও সংহতি জোরদারে তথ্যপ্রবাহের গুণগত মান উন্নয়ন জরুরি।”


নারী সহকর্মীদের প্রতি পেশাদারিত্ব ও সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে ডিজি বলেন, “কর্মক্ষেত্রে নারী সহকর্মীদের প্রতি মার্জিত আচরণ করতে হবে। এটি একটি সুস্থ ও সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করবে।”


তিনি দুর্নীতি প্রতিরোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “অধিদপ্তরের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সবার সহযোগিতা কামনা করছি।”


মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে যারা সরাসরি জনগণের সঙ্গে কাজ করেন, তাদের দায়িত্ব পালনে আরও নিষ্ঠা ও আন্তরিকতা দেখাতে হবে। জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগই গণযোগাযোগ অধিদপ্তরের শক্তি।”


সভায় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) অনুসূয়া বড়ুয়া, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু'মেন, পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিনসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


সভা শেষে কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং অধিদপ্তরের সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।