১৭ অক্টোবর হবে জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান
এই ফান্ডের আওতায় ১০০৬ জন উদ্যোক্তাকে অন্তর্ভুক্ত করে বাজারে পাটপণ্যের একটি নতুন সাংস্কৃতিক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫: আসন্ন জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এই অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, রাজনৈতিক ঐক্য ও অন্যান্য বিষয় নিয়ে কমিশনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিতব্য ঐকমত্য কমিশনের বৈঠকেও প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
বিকেলের বৈঠকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এছাড়া বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। এই সনদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।