অর্থনৈতিক দুর্দশা দূর করতে জনগণের সেবা ও উৎপাদন বাড়ানোর নির্দেশ খামেনির

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মধ্যেও মূল্যস্ফীতি, বেকারত্ব নিয়ন্ত্রণ এবং দেশীয় উৎপাদন বাড়িয়ে জনগণের অর্থনৈতিক দুর্দশা কমানোর তাগিদ দিয়েছেন খামেনি।

অর্থনৈতিক দুর্দশা দূর করতে জনগণের সেবা ও উৎপাদন বাড়ানোর নির্দেশ খামেনির

অর্থনৈতিক দুর্দশা দূর করতে জনগণের সেবা ও উৎপাদন বাড়ানোর নির্দেশ খামেনির


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জনগণের অর্থনৈতিক দুর্দশা দূর করার পাশাপাশি দেশের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এবং কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও জনগণের সেবা অব্যাহত রাখায় সরকারের প্রশংসা করেছেন তিনি।

শনিবার ২৯ আগস্ট এক লিখিত বিবৃতিতে তিনি আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে স্থানীয়ভাবে পণ্য উৎপাদন এবং প্রয়োজনীয় খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

বিবৃতিতে জনগণের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত মূল্যস্ফীতি ও বেকারত্বের মতো সমস্যাগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় পণ্য ও সেবার সরবরাহ সুষ্ঠুভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন খামেনি।

তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বিনিয়োগ বাড়ানো এবং দেশের প্রয়োজনীয় খাতগুলোতে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেন। উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক সংকট মোকাবিলায় কার্যকর নীতি গ্রহণের তাগিদও দেন তিনি।

এ ছাড়া আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। একই সঙ্গে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে প্রতিরোধমূলক অর্থনৈতিক নীতিকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন তিনি।

খামেনির এই নির্দেশনার মূল লক্ষ্য হিসেবে দেশীয় উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, বাজার ব্যবস্থাপনা উন্নত করা এবং জনগণের ওপর অর্থনৈতিক চাপ কমানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

সিএসবি নিউজ-এর আরও খবর