সীমান্তে ফেলে যাওয়া বিএসএফের দুই শর্টগান ও ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

সীমান্তে ফেলে যাওয়া বিএসএফের দুই শর্টগান ও ওয়াকিটকি উদ্ধার করে বিজিবি পরে পতাকা বৈঠকে সেগুলো ফেরত দিল ভারতীয় সীমান্ত বাহিনীকে।

সীমান্তে ফেলে যাওয়া বিএসএফের দুই শর্টগান ও ওয়াকিটকি ফেরত দিল বিজিবি

সীমান্তে ফেলে যাওয়া বিএসএফের দুই শর্টগান ও ওয়াকিটকি ফেরত দিল বিজিবি


লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশে প্রবেশের পর স্থানীয়দের সঙ্গে বিরোধের একপর্যায়ে ফেলে যাওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৫ আগস্ট) হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের সীমান্ত এলাকায়। স্থানীয় বাসিন্দা ও বিজিবির তথ্য অনুযায়ী, সীমান্তের ৯০৭ নম্বর পিলারের কাছে গরু চরানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিএসএফ সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন বলে জানা গেছে।

এ সময় স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে চলে যান। বিষয়টি জানতে পেরে বনচৌকি বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়। পরে উদ্ধার করা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন। সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং স্থানীয় বাংলাদেশি নাগরিকদের স্বাভাবিক কৃষিকাজে বাধা না দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সিএসবি নিউজ-এর আরও খবর