সাধারণ সম্পাদক অসুস্থ, দায়িত্বে যুগ্ম সম্পাদক—সাংগঠনিক নিয়মেই দিল্লির ব্রিফিং
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দীর্ঘ সময় প্রকাশ্য নীরবতা বজায় ছিল দলটির শীর্ষ নেতৃত্বের। এমন প্রেক্ষাপটে নয়াদিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে অনুষ্ঠিত সাম্প্রতিক সংবাদ সম্মেলন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অসুস্থতায় ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের উপস্থিতি ও নেতৃত্বমূলক ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠলেও দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নিয়মের আলোকে এই সিদ্ধান্তকে যৌক্তিক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
সাধারণ সম্পাদক অসুস্থ, দায়িত্বে যুগ্ম সম্পাদক—সাংগঠনিক নিয়মেই দিল্লির ব্রিফিং
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অনলাইন গ্রুপে দলটির নেতাকর্মীরা সক্রিয় থাকলেও অফিসিয়ালি প্রকাশ্যে কোনো প্রেস ব্রিফিং তারা দেয়নি। দীর্ঘ অপেক্ষার পর গত ১৭ জানুয়ারি ভারতের নয়াদিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে আওয়ামী লীগ একটি সংবাদ সম্মেলন করে। এতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বক্তব্য রাখেন। ১৭ মাস পর ভারতের মাটিতে এটিই ছিল দলটির প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
প্রেস ব্রিফিং-পরবর্তী সময়ে দলের ভেতরে ও বাইরে নানা রকম জল্পনা-কল্পনা শুরু হয়েছে। হাছান মাহমুদকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর মন্তব্য থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় অনেক আওয়ামী অ্যাক্টিভিস্টকে বিরোধী মতামত প্রকাশ করতে দেখা যায়।
এ বিষয়ে আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, দলের বর্তমান সাধারণ সম্পাদক শারীরিকভাবে অসুস্থ থাকায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী দলের ১ নম্বর যুগ্ম সম্পাদক হাছান মাহমুদকে দলীয় প্রেস ব্রিফিংয়ের মূল জায়গায় রাখা হয়েছে। তাছাড়াও তিনি শেষ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং পূর্বেও এ মন্ত্রণালয়ে কাজ করার সুবাদে আন্তর্জাতিক অঙ্গনে তার যে পরিচিতি রয়েছে, সেই ভাবমূর্তি থেকে দলের জন্য ভালো কাজ করতে পারবেন।
আরও জানা যায়, এই বিষয়ে দলের প্রধান শেখ হাসিনার নির্দেশনা ও অনুমতির ভিত্তিতেই এ প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে।