ব্রেকিং
নিষেধাজ্ঞার মধ্যেও গোপালগঞ্জে প্রকাশ্যে আওয়ামী লীগের বড় বিক্ষোভ মিছিলফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন শেষ ১৮ নভেম্বরফুড স্ট্যাম্পের নিয়ম কঠোর করছে ট্রাম্প প্রশাসন, ৬৩ লাখ মানুষের সুবিধা হারানোর আশঙ্কাইরানে নতুন হামলা থেকে সরে আসছেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে বাড়ছে কূটনৈতিক তৎপরতাযুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদনে বড় মোড়, আদালতের রায়ে শিথিল হলো ট্রাম্পের নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞার মধ্যেও গোপালগঞ্জে প্রকাশ্যে আওয়ামী লীগের বড় বিক্ষোভ মিছিল

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই গোপালগঞ্জের রাজপথে প্রকাশ্যে শক্তি প্রদর্শন করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ১৯ নভেম্বরের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে মিছিলে অংশ নেন বিপুলসংখ্যক সমর্থক।

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আয়োজিত এ মিছিলে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

রোববার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হওয়ার পর তাঁরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অনেকের হাতে লগি-বৈঠা ও লাঠিসোঁটা দেখা যায়। মিছিলে নারীদের উপস্থিতিও ছিল।

মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামসংবলিত ব্যানার টাঙান। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে সেখানে প্রবেশ করেন। মিছিল চলাকালে পুলিশের ব্যারিকেড ভাঙার ঘটনাও ঘটে।

তবে কর্মসূচি চলাকালে শহরের কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। শেখ কামাল স্টেডিয়ামসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর ও সেখানে আগুন দেওয়ার পাশাপাশি পৌরসভার সামনে বিএনপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে। একটি সুপারশপের কাচ ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এদিকে, জেলা শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ, বিজিবি, এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন।মিছিলকারীরা দুপুর দেড়টার পর শহর ছাড়তে শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। কিছু দোকানপাটও খুলতে শুরু করে।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর গোপালগঞ্জে এটিকে দলটির প্রথম বড় প্রকাশ্য বিক্ষোভ মিছিল হিসেবে উল্লেখ করেছে একাধিক সংবাদমাধ্যম।


ট্যাগ: আওয়ামী লীগগোপালগঞ্জশেখ হাসিনাজয় বাংলারাজনৈতিক কর্মসূচিবিক্ষোভ মিছিলবাংলাদেশের রাজনীতি

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।