বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে প্রত্যাবর্তন

দীর্ঘ সময় পর দেশের পথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো বিশেষ চার্টার্ড বা ভিআইপি ফ্লাইট নয়—তিনি বাংলাদেশ বিমানের একটি নিয়মিত যাত্রীবাহী ফ্লাইটেই দেশে ফিরছেন। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

PostImage

বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে প্রত্যাবর্তন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের উদ্দেশে রওনা হচ্ছেন এবং তিনি বাংলাদেশ বিমানের একটি নিয়মিত যাত্রীবাহী ফ্লাইটেই দেশে ফিরবেন। নির্ধারিত সময় অনুযায়ী, তিনি সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।


তারেক রহমানের নিরাপত্তা ও আগমন প্রস্তুতি নিশ্চিত করতে ইতোমধ্যে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে। দলটি বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিস্থিতি ও সম্ভাব্য সংবর্ধনা আয়োজনের দিকগুলো খতিয়ে দেখে।


বিএনপি সূত্র জানায়, দেশে ফেরার পর তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বিমানবন্দর ও এভারকেয়ার হাসপাতালের আশপাশে উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে।


এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অভ্যর্থনা কমিটির আহ্বায়ক জনাব সালাহউদ্দিন আহমদ জানান,

“তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক। মানুষের উপস্থিতি হবে স্মরণীয়।”


অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন,

“সাধারণ মানুষের মতোই তিনি একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফিরছেন—এটি গণতন্ত্র ও রাজনৈতিক শালীনতার একটি বার্তা বহন করে।”


দীর্ঘ সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।