দেশজুড়ে একটাই প্রশ্ন—তারেক রহমান কবে ফিরবেন?
বাংলাদেশের রাজনীতিতে চরম এক আবেগঘন মুহূর্ত—জীবন-মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের ভাষায় অবস্থা এতটাই গুরুতর যে লাইফ সাপোর্ট সরলেই ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়। আর এই সংকটময় সময়ে দেশজুড়ে গুঞ্জন, প্রশ্ন আর হতাশার কেন্দ্রবিন্দু—তারেক রহমান কোথায়?
দেশজুড়ে একটাই প্রশ্ন—তারেক রহমান কবে ফিরবেন?
বেগম খালেদা জিয়ার জীবন সংকটপন্ন। চিকিৎসকরা বলছেন, অবস্থা এতই গুরুতর, লাইফ সাপোর্ট খুললেই ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। সর্বশেষ ফিরে আসার আকাঙ্ক্ষাও ধুলিস্যাৎ হতে পারে মুহূর্তেই। সারাদেশে এখন একটাই প্রশ্ন—তারেক রহমান কই? বয়োজ্যেষ্ঠ এই নেত্রী শুধু তারেক রহমানের মা ই নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের মা হিসেবে পরিচিত। এমন এক সময়, যখন তার জীবনের শেষ প্রহর যেন দ্রুত এগিয়ে আসছে, তখন কেন পাশে নেই তার একমাত্র সন্তান—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, অফিস-আদালত, রাজপথ—একই বিশ্লেষণ, একই হতাশা উচ্চারিত হচ্ছে বারবার। তারেক রহমান তাহলে কবে আসবেন? নিরাপত্তা প্রশ্নে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে—তার দেশে আসতে কোন আইনী বাধা নেই। বিএনপির অসংখ্য কর্মী-সমর্থকেরাও বলছেন, এই মুহূর্তে বাংলাদেশে রাজপথে তারা তারেক রহমানকে ঘিরে থাকতে চায়, তার নেতৃত্বে নিজেদের পুনর্গঠনের স্বপ্ন দেখে।
তাহলে কেন আসছেন না তিনি? কি জবাব দিবেন দেশবাসীকে! এ নিয়ে দলে-দলে সাধারণ মানুষের মনে জন্ম নিয়েছে হাজারো প্রশ্ন। রাজনৈতিক অঙ্গনেও বাড়ছে চাপ। এই বাস্তবতাকে সামনে এনে নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা লিখেছেন—ছাত্রলীগের কত ছেলেপেলে জীবনের ঝুঁকি আছে জেনে মাকে দেখতে গিয়েছে। মাকে একবার দেখতে গিয়ে মবের শিকার হয়েছে, জেলে গিয়েছে শত শত ছাত্রলীগ নেতাকর্মী। ভোলার ছাত্রলীগ সহ সভাপতি সাইফুল্লাহ আরিফ তো মাকে দেখতে গিয়ে জীবনটাই দিয়ে দিল।
কিন্তু এখন, খালেদা জিয়া মৃত্যু শয্যায়। তার জন্য যত কান্নাকাটি—ইন্টেরিম অমুক, সমুকের আবেগী বক্তব্য—সবই শোনা যায়, দেখা যায়। অথচ তার ছেলেটা তাকে দেখতে আসেনি। তার দেশে আসতে কোন বাধা নাই। তবু আসেনি।
অনেক এও বলেন—
পৃথিবীর এক প্রান্তে মাকে দেখার কোন সুযোগ নেই, অপর প্রান্তে অনেক সুযোগ কিন্তু মাকে দেখার কোন আকাঙ্ক্ষা নেই।
এই তীব্র বেদনা, সামাজিক আলোড়ন আর রাজনৈতিক অনিশ্চয়তার মুহূর্তে, পুরো দেশ তাকিয়ে আছে একটি সিদ্ধান্তের দিকে—মায়ের পাশে কি দাঁড়াবেন তারেক রহমান? নাকি ইতিহাস এই প্রশ্নের কোনো জবাবই পাবে না?