বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির প্রেস ব্রিফিংয়ে নির্বাচনের প্রস্তুতি ও গণভোটের আহ্বান

বিএনপি স্থায়ী কমিটির সভা প্রধান উপদেষ্টাকে এই ঘোষণার জন্য আন্তরিক ধন্যবাদ জানায়। সভায় বলা হয়, এ ঘোষণা দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথে একটি ইতিবাচক পদক্ষেপ।

PostImage

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির প্রেস ব্রিফিংয়ে নির্বাচনের প্রস্তুতি ও গণভোটের আহ্বান


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আজ গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সভায় আসন্ন জাতীয় নির্বাচন ও জুলাই সনদভিত্তিক গণভোটকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করা এবং একই দিনে গণভোট আয়োজনের ঘোষণাকে স্বাগত জানানো হয়।

বিএনপি স্থায়ী কমিটির সভা প্রধান উপদেষ্টাকে এই ঘোষণার জন্য আন্তরিক ধন্যবাদ জানায়। সভায় বলা হয়, এ ঘোষণা দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথে একটি ইতিবাচক পদক্ষেপ।

সভায় উপস্থিত নেতারা উল্লেখ করেন, ২০২৫ সালের ১৭ অক্টোবর ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ দেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার মূল ভিত্তি হিসেবে জনগণের ব্যাপক সমর্থন অর্জন করেছে।
এই সনদের প্রতি জনগণের আনুষ্ঠানিক সম্মতি গ্রহণের জন্য গণভোট আয়োজন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন নেতারা।

স্থায়ী কমিটি সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায়,

“যথাশীঘ্রই জুলাই সনদের উপর জনগণের মতামত জানতে গণভোট আয়োজন করতে হবে এবং একই সাথে সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে।”

বিএনপি নেতারা বলেন, গণভোট ও নির্বাচন একসাথে আয়োজন করা হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং দেশের রাজনৈতিক প্রক্রিয়া নতুন করে গণবিশ্বাস অর্জন করবে।
সভায় জোর দিয়ে বলা হয়, জুলাই সনদে প্রতিশ্রুত জাতীয় ঐক্য, বিচারহীনতার অবসান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের অঙ্গীকার বাস্তবায়নেই দেশের স্থিতিশীলতা ও অগ্রগতি নিহিত।

সভায় আরও উপস্থিত ছিলেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সেলিমা রহমানসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

শেষে বিএনপি নেতারা সাংবাদিকদের উদ্দেশে বলেন,

“দেশের জনগণ এখন পরিবর্তনের পক্ষে। জুলাই সনদ হলো সেই পরিবর্তনের রূপরেখা। জনগণের রায়ই হবে আমাদের ভবিষ্যৎ পথনির্দেশ।”

সিএসবি নিউজ-এর আরও খবর