চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান নীতিমালায় সংশোধন আনা হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বর্তমান নীতিমালায় যে সব জায়গায় সংশোধনের প্রয়োজন, তা লিখিতভাবে জানাতে অনুরোধ জানানো হয়েছে চলচ্চিত্র-সংশ্লিষ্টদের প্রতি।”

PostImage

চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান নীতিমালায় সংশোধন আনা হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এর ফলে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রগুলোর গুণগত মান আরও উন্নত হবে এবং দেশীয় চলচ্চিত্র শিল্পে নতুন প্রাণ সঞ্চার করবে।


বুধবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ভবনে আয়োজিত ‘স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা, ২০২৫’-এর সংশোধন-বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “চলচ্চিত্র হচ্ছে জাতির সাংস্কৃতিক ও সামাজিক চেতনার প্রতিফলন। তাই সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রগুলো যেন শুধু শিল্পমানেই নয়, নৈতিকতা ও দেশপ্রেমের দিক থেকেও অনুকরণীয় হয়—সেই লক্ষ্যেই নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হচ্ছে।”


তিনি আরও বলেন, গত অর্থবছরে সরকারি অনুদানের জন্য চলচ্চিত্র বাছাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। “যেসব চলচ্চিত্র অনুদান পেয়েছে, সেগুলো যেন যথাযথ মান বজায় রেখে নির্মিত হয়, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে,”—যোগ করেন উপদেষ্টা।


চলচ্চিত্র শিল্পের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, “মন্ত্রণালয় ইতোমধ্যে চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান নীতিমালা পুনর্বিবেচনা শুরু করেছে। বর্তমান নীতিমালায় যে সব জায়গায় সংশোধনের প্রয়োজন, তা লিখিতভাবে জানাতে অনুরোধ জানানো হয়েছে চলচ্চিত্র-সংশ্লিষ্টদের প্রতি।”


মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস-চেয়ারম্যান এস. এম. আব্দুর রহমান, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও অন্যান্য চলচ্চিত্র-সংশ্ল

সিএসবি নিউজ-এর আরও খবর