শেখ হাসিনাসহ ৭ পলাতক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ ট্রাইব্যুনালের
একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাত পলাতক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
শেখ হাসিনাসহ ৭ পলাতক আসামিকে আত্মসমর্পণের নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ ট্রাইব্যুনালের
টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত পলাতক আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (২৫ আগস্ট) ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, দুই ব্রিগেডিয়ার জেনারেল ও এক কর্নেলসহ চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পলাতক সাত আসামির মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং আরও তিনজন। মামলাটির পরবর্তী শুনানির জন্য ৭ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।
২০১৮ সালের মে মাসে টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়। গত ২৬ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।