ব্রেকিং
ফ্লোরিডায় উবারচালককে গুলি করে হত্যা, দুই সন্তানের বাবার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১৮ বছরের তরুণমসজিদের ইমাম হয়েও শিশুকে যৌন নিপীড়ন, যুক্তরাজ্যে ৯ বছরের কারাদণ্ড বাংলাদেশিরগাজায় চিকিৎসাকেন্দ্রের পাশে ইসরায়েলি হামলা, নিহত এমএসএফের দুই কর্মীচাকরিপ্রার্থীদের জন্য সুখবর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অধিদপ্তরে ৭৪৬ জন নিয়োগজিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

তৃতীয়বার সাফা অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসাববিদদের পুরস্কার সাউথ এশিয়ান ফেডারেশন অব এ্যাকাউন্টটেন্টস -সাফা অ্যাওয়ার্ড অর্জন করেছে। লাইফ ইনস্যুরেন্স ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র জীবন বীমা কোম্পানী হিসেবে ন্যাশনাল লাইফ এ নিয়ে তৃতীয়বারের মতো এ স্বীকৃতি পেল।

সাফা অ্যাওয়ার্ড গ্রহণ করছেন ন্যাশনাল লাইফের কর্মকর্তারা।
সাফা অ্যাওয়ার্ড গ্রহণ করছেন ন্যাশনাল লাইফের কর্মকর্তারা।

২৮ নভেম্বর ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে ন্যাশনাল লাইফকে এ পুরস্কার দেওয়া হয়। বার্ষিক প্রতিবেদনে স্বচ্ছতা, জবাবদিহি, করপোরেট সুশাসন এবং আন্তর্জাতিক মানের আর্থিক বিবরণী প্রকাশসহ বিভিন্ন সূচকে সর্বোচ্চ মান অর্জনের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এবং প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ পুরস্কারটি গ্রহণ করেন। সাফার নেতৃবৃন্দ তাদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সাফার প্রেসিডেন্ট মোঃ হুমায়ুন কবির এফসিএসহ সার্কভুক্ত দেশগুলোর হিসাববিদদের বিভিন্ন ইনস্টিটিউটের প্রধানরা উপস্থিত ছিলেন।

সাফা দক্ষিণ এশিয়া তথা সার্কভুক্ত দেশগুলোর পেশাদার হিসাববিদদের ইনস্টিটিউটগুলোর কেন্দ্রীয় সংগঠন। সংগঠনটি প্রতিবছর সদস্য দেশগুলোর প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা ও মূল্যায়ন করে বিভিন্ন সূচকে সর্বোচ্চ মান অর্জনকারীদের এ পুরস্কার দিয়ে থাকে। এর আগে ২০২২ ও ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য সাফা অ্যাওয়ার্ড অর্জন করে ন্যাশনাল লাইফ। ২০২৫ সালের প্রতিবেদনের জন্য পুরস্কার পাওয়ায় প্রতিষ্ঠানটির এ অর্জনের সংখ্যা দাঁড়াল তিনে। তৃতীয়বারের মতো এ স্বীকৃতি পাওয়ায় কোম্পানীর পরিচালনা পর্ষদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা আনন্দিত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ট্যাগ: ন্যাশনাললাইফসাফাঅ্যাওয়ার্ডবীমাখাতবার্ষিকপ্রতিবেদনকরপোরেটসুশাসন

প্রতিবেদক

Nure Alam Jibon

Journalist | Political & Crime Affairs Analyst | Writer

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।