ব্রেকিং
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অধিদপ্তরে ৭৪৬ জন নিয়োগজিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদবিক্ষোভকারীদের ভিড়ে আটকে আইসিই কর্মকর্তারা, সাহায্য না করে সরে গেল স্থানীয় পুলিশদেশজুড়ে অস্থিরতা, ২৩ দিনে ১২১টি বিস্ফোরণ ও ৯৯টি গাড়িতে আগুন, নিরাপত্তায় মাঠে নেমেছে বিজিবিউড্ডয়নের আগে ওয়াশিংটনের বিমানবন্দরে দুই বিমানের ডানায় সংঘর্ষ

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অধিদপ্তরে ৭৪৬ জন নিয়োগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে ১৭ ধরনের পদে ৭৪৬ জন নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী জেএসসি থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে ১৭ ধরনের পদে মোট ৭৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। পদভেদে জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ৩ ডিসেম্বর রাত ৮টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি লোক নেওয়া হবে ফিল্ড স্টাফ পদে। এ পদে ২৮৮ জন নিয়োগ পাবেন। এ ছাড়া সহকারী পরিচালক পদে ১৫৮ জন, ফিল্ড অফিসার পদে ৯৩ জন, অফিস সহায়ক পদে ৭৬ জন এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫৪ জন নেওয়া হবে।

অন্যান্য পদের মধ্যে রয়েছে—ওয়্যারলেস অপারেটর ২৩ জন, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ২০ জন, গাড়িচালক ১২ জন, হিসাবরক্ষক-কাম-ক্যাশিয়ার ৭ জন, কম্পিউটার অপারেটর ৪ জন, ফটোগ্রাফার ২ জন, ডেসপ্যাচ রাইডার ২ জন এবং টেলিফোন ইঞ্জিনিয়ার, সহকারী প্রোগ্রামার, কম্পিউটার টেকনিশিয়ান ও ডার্করুম অ্যাসিস্ট্যান্ট পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।

পদভেদে শিক্ষাগত যোগ্যতা আলাদা। কিছু পদে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন, আবার কয়েকটি পদে এসএসসি, এইচএসসি বা জেএসসি পাস হলেই আবেদন করা যাবে। কোনো কোনো পদের জন্য কম্পিউটার চালানোর দক্ষতা, নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ, অভিজ্ঞতা কিংবা অন্যান্য শর্ত রয়েছে। তাই আবেদন করার আগে নিজের পছন্দের পদের যোগ্যতা মূল বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে দেখে নিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ নভেম্বর তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বিশেষ শর্ত প্রযোজ্য ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করা হবে। আবেদন করতে হবে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফরম পূরণের সময় প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর পাওয়া ইউজার আইডি ব্যবহার করে নির্ধারিত নিয়মে পরীক্ষার ফি দিতে হবে।

পদের ক্রমিক নম্বর অনুযায়ী আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৫ থেকে ১৩ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য ৫০ টাকা দিতে হবে। এর সঙ্গে নিয়ম অনুযায়ী ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে সর্বশেষ সময় ২৬ ডিসেম্বর রাত ৮টা।আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, ফি ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের সময়সূচি:

আবেদন শুরু: ৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮টা

আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮টা

ফি জমার শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২৬, রাত ৮টা

আবেদনের লিংক: https://ndr.teletalk.com.bd/

ট্যাগ: সরকারি চাকরিনিয়োগ বিজ্ঞপ্তিপ্রধানমন্ত্রীর কার্যালয়এনএসআই নিয়োগ

প্রতিবেদক

Desk Report

Reporter

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।