ব্রেকিং
জিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদবিক্ষোভকারীদের ভিড়ে আটকে আইসিই কর্মকর্তারা, সাহায্য না করে সরে গেল স্থানীয় পুলিশদেশজুড়ে অস্থিরতা, ২৩ দিনে ১২১টি বিস্ফোরণ ও ৯৯টি গাড়িতে আগুন, নিরাপত্তায় মাঠে নেমেছে বিজিবিউড্ডয়নের আগে ওয়াশিংটনের বিমানবন্দরে দুই বিমানের ডানায় সংঘর্ষএআইয়ের যন্ত্রপাতি আমদানি বেড়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বাড়ল

জিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তান সফরের অংশ হিসেবে করাচিতে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা।

জিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
জিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের করাচিতে অবস্থিত জিন্নাহর সমাধি মাজার-ই-কায়েদে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের হাইকমিশন ঢাকার পক্ষ থেকে প্রকাশিত তথ্য এবং পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের (এপিপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্পিকারের নেতৃত্বে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় তাঁরা ফাতেহা পাঠ ও প্রার্থনা করেন। পরে প্রতিনিধিদলের সদস্যরা জিন্নাহর জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড এবং পাকিস্তান প্রতিষ্ঠার ইতিহাসসংক্রান্ত বিভিন্ন নিদর্শন দেখতে সমাধি এলাকার জাদুঘর পরিদর্শন করেন।

প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নজিবুর রহমান ও নিলুফার চৌধুরী মনি। এ ছাড়া বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মুহাম্মদ শাকিব সাদাকাতও প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।

এর আগে প্রতিনিধিদলটি ইসলামাবাদ ও লাহোরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। পরে করাচিতে পৌঁছালে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহের পক্ষ থেকে তাঁদের স্বাগত জানানো হয়।পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ২৩ নভেম্বর ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান যান হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। পাকিস্তানের জাতীয় পরিষদের তথ্য অনুযায়ী, বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর।

সফরকালে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। মুহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের প্রধান নেতা এবং দেশটির প্রথম গভর্নর জেনারেল ছিলেন। ১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়। পরবর্তী সময়ে রাষ্ট্রভাষা হিসেবে উর্দু প্রতিষ্ঠার পক্ষে তাঁর অবস্থানের বিরুদ্ধে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন গড়ে ওঠে, যা বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়।

ট্যাগ: বাংলাদেশপাকিস্তানহাফিজ উদ্দিন আহমদমুহাম্মদ আলী জিন্নাহসংসদীয় প্রতিনিধিদল

প্রতিবেদক

Desk Report

Reporter

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।