ব্রেকিং
মসজিদের ইমাম হয়েও শিশুকে যৌন নিপীড়ন, যুক্তরাজ্যে ৯ বছরের কারাদণ্ড বাংলাদেশিরগাজায় চিকিৎসাকেন্দ্রের পাশে ইসরায়েলি হামলা, নিহত এমএসএফের দুই কর্মীচাকরিপ্রার্থীদের জন্য সুখবর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অধিদপ্তরে ৭৪৬ জন নিয়োগজিন্নাহর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদবিক্ষোভকারীদের ভিড়ে আটকে আইসিই কর্মকর্তারা, সাহায্য না করে সরে গেল স্থানীয় পুলিশ

মসজিদের ইমাম হয়েও শিশুকে যৌন নিপীড়ন, যুক্তরাজ্যে ৯ বছরের কারাদণ্ড বাংলাদেশির

যুক্তরাজ্যে ধর্মীয় দায়িত্বে থাকার সুযোগ নিয়ে এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশি এক ইমাম। আদালত তাঁকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন।

সাজাপ্রাপ্ত বাংলাদেশি ইমাম মুহাম্মদ ইসলাম।
সাজাপ্রাপ্ত বাংলাদেশি ইমাম মুহাম্মদ ইসলাম।

যুক্তরাজ্যে এক শিশুকে একাধিকবার যৌন নিপীড়নের দায়ে ৫৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক মুহাম্মদ ইসলামকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি দেশটির কেন্ট কাউন্টির চ্যাথাম এলাকার একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে শিশুটিকে ছয়বার যৌন নিপীড়নের ঘটনায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছেন।কেন্ট পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৬ নভেম্বর মেইডস্টোন ক্রাউন কোর্টে তাঁর সাজা ঘোষণা করা হয়। এর আগে একই আদালতে বিচার শেষে জুরি বোর্ড তাঁকে ছয়টি যৌন নিপীড়নের অভিযোগেই দোষী সাব্যস্ত করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে বিভিন্ন সময়ে শিশুটির ওপর এসব নির্যাতনের ঘটনা ঘটে। দীর্ঘদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি। ২০১৮ সালে ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে শৈশবে ঘটে যাওয়া নির্যাতনের কথা জানান। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা মুহাম্মদ ইসলামের মুখোমুখি হন। সে সময় তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে পরিবারের সদস্যরা পুলিশকে জানানোর কথা বললে তিনি ক্ষমা চান বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এরপর ২০২৩ সালে ভুক্তভোগী নিজেই কেন্ট পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষে মুহাম্মদ ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর বিরুদ্ধে একাধিক যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়। বিচার চলাকালে আদালতে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। সব তথ্য পর্যালোচনা শেষে জুরি বোর্ড ছয়টি অভিযোগেই তাঁকে দোষী সাব্যস্ত করেন। পরে আদালত তাঁকে ৯ বছরের কারাদণ্ড দেন।

কারাদণ্ডের পাশাপাশি আদালত তাঁর ওপর যৌন অপরাধ প্রতিরোধে বিশেষ আদেশ জারি করেছেন। এ ছাড়া ভুক্তভোগীর নিরাপত্তার জন্য তাঁর বিরুদ্ধে যোগাযোগ ও কাছে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারাগার থেকে মুক্তির পরও এসব বিধিনিষেধ কার্যকর থাকবে। কেন্ট পুলিশের তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ কনস্টেবল কনর মিডলটন বলেন, নির্যাতনের ঘটনা সামনে আনতে ভুক্তভোগী অসাধারণ সাহস দেখিয়েছেন। ন্যায়বিচার পাওয়ার জন্য তিনি দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে গেছেন। দোষী ব্যক্তি এখন কারাগারে থাকায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

ট্যাগ: যুক্তরাজ্যবাংলাদেশিইমামশিশুনির্যাতনযৌননিপীড়নআদালত

প্রতিবেদক

Staff Reporter

Reporter

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।