ব্রেকিং
১২ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, লস অ্যাঞ্জেলেসে এরপর ৯০ বারের বেশি কেঁপেছে মাটিহাসিনার ফেরার ঘোষণা ঘিরে গোপালগঞ্জে উত্তেজনা, সংঘর্ষে নিহত ২ জনকাতারে ২৫ বছরের কম বয়সী অবিবাহিত নারীদের বিদেশযাত্রায় অভিভাবকের অনুমতি লাগবেযুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের ভিসার আবেদন এক মাসে কমেছে ৩১ শতাংশবগুড়ায় আওয়ামী লীগকে সতর্কবার্তা, শান্তিতে থাকতে চাইলে বাড়াবাড়ি নয়ঃ বাদশা

দুর্নীতির প্রমাণ সরকারের হাতে: তথ্য সচিব মাহবুবা ফারজানা ওএসডি, দায়িত্বে ড. জিয়াউদ্দিন

চাকরির মেয়াদ শেষ হওয়ার আগমুহূর্তে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ (এক্সটেনশন) পেতে মরিয়া তদবির চালিয়েও শেষ রক্ষা হলো না তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার। বিটিভির ডিএসএনজি যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম, মেয়াদোত্তীর্ণ এলসি নিয়ে ব্যর্থ ঠিকাদারের খরচে বিদেশ সফর এবং রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অকাট্য প্রমাণ সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছানোর পর তাকে এক্সটেনশন না দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

দুর্নীতির প্রমাণ সরকারের হাতে: তথ্য সচিব মাহবুবা ফারজানা ওএসডি, দায়িত্বে ড. জিয়াউদ্দিন
দুর্নীতির প্রমাণ সরকারের হাতে: তথ্য সচিব মাহবুবা ফারজানা ওএসডি, দায়িত্বে ড. জিয়াউদ্দিন

সোমবার (৩০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার নিয়মিত সরকারি চাকরির মেয়াদ শেষ হচ্ছে। প্রশাসনিক মহলে জোর গুঞ্জন ছিল, নিজের আমলে ঘটে যাওয়া বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিতর্কিত ডিএসএনজি ক্রয় প্রকল্পের দুর্নীতি ও দায় ধামাচাপা দিতে তিনি একই মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে প্রভাবশালী মহলে জোর তদবির চালাচ্ছিলেন।


কিন্তু সিএসবি নিউজ ইউএসএ-র ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনে বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের ঠিক আগে চুক্তি পাওয়া বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘প্যারাডাইস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’-এর সাথে সচিবের সখ্য, মেয়াদোত্তীর্ণ প্রকল্প ও ঋণপত্র (এলসি) থাকা অবস্থায় ঠিকাদারের অর্থায়নে বিদেশ সফর এবং সময়মতো যন্ত্রপাতি না আসায় বিদেশি স্যাটেলাইট কোম্পানিকে প্রতি মাসে ১৩ হাজার ৮০ মার্কিন ডলার (উৎসে আয়করসহ প্রায় ১৮ লাখ ৮৪ হাজার টাকা) বৈদেশিক মুদ্রা গচ্চা দেওয়ার প্রামাণ্য নথিপত্র প্রকাশ্যে আসে। এসব অনিয়ম ও রাষ্ট্রীয় কোষাগারের ক্ষতির সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সরকারের উচ্চপর্যায়ে পৌঁছানোর পর মাহবুবা ফারজানার চুক্তিভিত্তিক নিয়োগের সব প্রচেষ্টা ভেস্তে যায়।  

এরই ধারাবাহিকতায় রোববার (২৯ নভেম্বর ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (নম্বর: ০৫.০০.০০০০.১৩০.৩২.০১২১.২৬.১২৭৯) মাহবুবা ফারজানাকে অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) করা হয়। অপর এক প্রজ্ঞাপনে (নম্বর: ০৫.০০.০০০০.১৩০.১৯.০০০১.২৬.১৩০৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।  

সংশ্লিষ্টদের মতে, সরকার মাহবুবা ফারজানাকে চুক্তিভিত্তিক নিয়োগ না দিয়ে ওএসডি করায় এবং নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়ায় বিটিভির ডিএসএনজি প্রকল্পের দীর্ঘসূত্রতা, অর্থপাচারের অভিযোগ ও রাষ্ট্রীয় অর্থের অপচয়ের বিষয়টি এখন নিরপেক্ষ তদন্তের আওতায় আসার পথ সুগম হলো।


ট্যাগ: মাহবুবা ফারজানাতথ্য সচিব ওএসডিড. জিয়াউদ্দিন আহমেদতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়জনপ্রশাসন মন্ত্রণালয়বিটিভি দুর্নীতিডিএসএনজি প্রকল্পপ্যারাডাইস ইঞ্জিনিয়ারিংচুক্তিভিত্তিক নিয়োগঅনুসন্ধানী প্রতিবেদনCSB News USAMahbuba Farjana OSD

প্রতিবেদক

Saifur Rahman

Bangladesh Correspondent

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।