ব্রেকিং
সন্তানের ভরণপোষণের টাকা বকেয়া, ৩০ নভেম্বর থেকে পাসপোর্ট বাতিল হতে পারেঅন্তঃসত্ত্বা বন্দির কাণ্ড, খাবার কিনতে থামতেই কারারক্ষীদের গাড়ি নিয়ে পালালেন!যুক্তরাষ্ট্রের চাকরি হারানোর ভয় কমলেও নতুন চাকরি পাওয়া কি কঠিন হচ্ছে প্রবাসীদের জন্য?পরিবারের একজনের অভিবাসন অবস্থার কারণে বন্ধ হতে পারে সবার সরকারি বাসাভাড়া সহায়তামূল্যস্ফীতির চাপে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রদের কেনাকাটা, উপহারের সঙ্গে বাড়ছে নিত্যপণ্যের চাহিদা

স্নায়ুযুদ্ধের পর প্রথমবার, যুদ্ধের প্রস্তুতিতে এক লাখ সাবেক সেনাকে চিঠি যুক্তরাজ্যের

রাশিয়ার সঙ্গে উত্তেজনা ও ইউরোপের নিরাপত্তাঝুঁকির মধ্যে সম্ভাব্য জাতীয় সংকট মোকাবিলায় সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে ব্রিটিশ সরকার।

স্নায়ুযুদ্ধের পর প্রথমবার, যুদ্ধের প্রস্তুতিতে এক লাখ সাবেক সেনাকে চিঠি যুক্তরাজ্যের
স্নায়ুযুদ্ধের পর প্রথমবার, যুদ্ধের প্রস্তুতিতে এক লাখ সাবেক সেনাকে চিঠি যুক্তরাজ্যের

রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্যের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্ভাব্য যুদ্ধ, জাতীয় জরুরি অবস্থা কিংবা বড় ধরনের নিরাপত্তা সংকটে তাঁদের পুনরায় সামরিক দায়িত্বে ফিরিয়ে আনার প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্কাই নিউজ ও এলবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট তিন বাহিনীর প্রধানদের স্বাক্ষর করা এসব চিঠিতে বর্তমান ঠিকানা, যোগাযোগের তথ্য, পেশা ও দক্ষতার বিবরণ হালনাগাদ করতে বলা হয়েছে।

সাবেক সামরিক সদস্যদের স্বেচ্ছায় প্রশিক্ষণ ও সামরিক মহড়ায় অংশ নেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে। এর মধ্যে ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর স্টেডফাস্ট ডিফেন্ডার সামরিক মহড়ায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্কাই নিউজকে বলেছেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে এটি যুক্তিসংগত ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ। যুক্তরাজ্য ও তার মিত্রদের সামনে নিরাপত্তাঝুঁকি বাড়ছে। তবে এই উদ্যোগের অর্থ এই নয় যে দেশটি অবিলম্বে কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে।

এর আগে স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, আগামী এক হাজার দিনের মধ্যে সম্ভাব্য যুদ্ধ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে যুক্তরাজ্যকে। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করা এবং প্রয়োজনে মিত্রদের সঙ্গে নিয়ে যুদ্ধে জয়লাভের প্রস্তুতিকে তিনি নিজের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি তথ্য অনুযায়ী, দেশটির কৌশলগত রিজার্ভে প্রায় ৯৫ হাজার সাবেক সামরিক সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে নির্দিষ্ট ব্যক্তিদের জাতীয় জরুরি অবস্থা, যুক্তরাজ্যের ওপর আক্রমণ কিংবা যুদ্ধকালীন পরিস্থিতিতে সামরিক দায়িত্বে ফিরিয়ে আনার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

বর্তমানে ব্রিটিশ স্থলবাহিনীতে প্রায় ৭৩ হাজার সক্রিয় সেনাসদস্য রয়েছেন। সম্ভাব্য বড় ধরনের সংঘাত মোকাবিলায় নিয়মিত বাহিনীর পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের নিয়ে গঠিত কৌশলগত রিজার্ভকে আরও কার্যকর করতে চাইছে সরকার। তবে সাবেক সামরিক সদস্যদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, রিজার্ভে থাকা অধিকাংশ সদস্যকে হয়তো কখনোই পুনরায় দায়িত্বে ফিরতে হবে না। চিঠি পাঠানো কোনো আনুষ্ঠানিক সামরিক মোতায়েনের নির্দেশ নয়।

এ উদ্যোগ সাধারণ নাগরিকদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ঘোষণাও নয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, কৌশলগত রিজার্ভের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বে ডাকা বা ফিরিয়ে নেওয়া না হওয়া পর্যন্ত সাধারণ নাগরিক হিসেবেই থাকবেন। স্নায়ুযুদ্ধের পর এত ব্যাপক পরিসরে সাবেক সামরিক সদস্যদের সঙ্গে যোগাযোগের এই উদ্যোগ ইউরোপের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রস্তুতির গুরুত্ব তুলে ধরছে।

ট্যাগ: যুক্তরাজ্যযুদ্ধের প্রস্তুতিসামরিক বাহিনীরাশিয়ান্যাটোইউরোপের নিরাপত্তা

প্রতিবেদক

Desk Report

Reporter

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।