ব্রেকিং
যুক্তরাষ্ট্রের চাকরি হারানোর ভয় কমলেও নতুন চাকরি পাওয়া কি কঠিন হচ্ছে প্রবাসীদের জন্য?পরিবারের একজনের অভিবাসন অবস্থার কারণে বন্ধ হতে পারে সবার সরকারি বাসাভাড়া সহায়তামূল্যস্ফীতির চাপে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রদের কেনাকাটা, উপহারের সঙ্গে বাড়ছে নিত্যপণ্যের চাহিদালাগার্ডিয়া বিমানবন্দরের কাছে অস্ত্র থাকার খবর, তদন্তে পরে মেলেনি কোনো প্রমাণতারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ভারত নিয়ে কী বললেন নাহিদ ইসলাম?

ছাত্রশক্তির নেত্রীকে ঘিরে ভিডিও বিতর্ক, মুখোমুখি দুই পক্ষ

পর্নোগ্রাফিক ভিডিওকে নিজের এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও দাবি করাকে কেন্দ্র করে পটুয়াখালীতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি গোপাল হালদারের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অন্যদিকে, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে পাল্টা মামলা করেছেন জাতীয় ছাত্রশক্তির নেত্রী রুশদা ইসলাম রিপা। ভিডিওগুলোর প্রকৃত উৎস ও সত্যতা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আহত সাংবাদিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

টুয়াখালীতে সাংবাদিক গোপাল হালদারের ওপর হামলা ও পাল্টাপাল্টি মামলা ঘিরে আলোচনায় জাতীয় ছাত্রশক্তির নেত্রী রুশদা ইসলাম রিপা। ছবির মাঝখানে আলোচিত প্রাপ্তবয়স্ক ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটের একটি স্ক্রিনশট এবং ডান পাশে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি গোপাল হালদার। তবে ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওটির সঙ্গে সংশ্লিষ্ট নেত্রীর পরিচয়ের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
টুয়াখালীতে সাংবাদিক গোপাল হালদারের ওপর হামলা ও পাল্টাপাল্টি মামলা ঘিরে আলোচনায় জাতীয় ছাত্রশক্তির নেত্রী রুশদা ইসলাম রিপা। ছবির মাঝখানে আলোচিত প্রাপ্তবয়স্ক ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটের একটি স্ক্রিনশট এবং ডান পাশে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি গোপাল হালদার। তবে ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওটির সঙ্গে সংশ্লিষ্ট নেত্রীর পরিচয়ের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পটুয়াখালীতে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি গোপাল হালদারকে মারধরের ঘটনায় জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহত গোপালের বড় ভাই সুমন চন্দ্র হালদার বাদী হয়ে মামলাটি করেন।

এদিকে, হামলার পর জাতীয় ছাত্রশক্তির নেত্রী রুশদা ইসলাম রিপা বাদী হয়ে উল্টো ওই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন। আহত গোপালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বড় চৌরাস্তায় এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন গোপালকে ধরে রেখেছেন এবং জেলা ছাত্রশক্তির যুগ্ম সদস্যসচিব রুশদা ইসলাম তাঁকে জুতা দিয়ে আঘাত করছেন। পরে জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজসহ কয়েকজনকে তাঁকে মারধর করতেও দেখা যায়।

গোপাল বলেন, ঘটনার সময় তিনি একটি চায়ের দোকানে বসে ছিলেন। মিরাজের নির্দেশে কয়েকজন তাঁকে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে যান। মিরাজ তাঁর মাথায় কিল-ঘুষি মারেন এবং অন্যরা লাঠি দিয়ে পেটান। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। গোপাল জানান, তাঁর মাথা ফুলে গেছে এবং পায়ের হাড় ভেঙেছে।

গোপালের দাবি, ২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জুলাই শহীদ ও আহতদের তালিকায় ভুয়া নাম’ শিরোনামে তাঁর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, মিরাজ ইমতিয়াজ জুলাই আন্দোলনে আহত না হয়েও ভুয়া সনদের মাধ্যমে সরকারি গেজেটে জুলাই যোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিচ্ছেন। এরপর থেকে মিরাজ ও তাঁর সংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ ছিলেন। তাঁকে হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

গোপাল আরও বলেন, ছাত্রশক্তির এক নেত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার খবর যাচাই করতে তিনি এক সহকর্মীকে পাঠিয়েছিলেন। ভিডিওটি কে ছড়িয়েছেন কিংবা সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা তিনি জানেন না।

এদিকে অনুসন্ধানে দেখা যায়, ছাত্রশক্তির ওই নেত্রী যে ভিডিওগুলোকে নিজের এআই-তৈরি ভিডিও বলে দাবি করেছেন, সেগুলো পোল্যান্ড থেকে পরিচালিত ‘ইপর্নার’ (Eporner) নামের একটি প্রাপ্তবয়স্কদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘Alikh4’ নামের একটি প্রোফাইল থেকে প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটটিতে ভিডিওগুলো ইংরেজি শিরোনামে পোস্ট করা হয়েছে। সেগুলোর পাশে আরও কয়েকটি ভিডিও দেখা যায়। 

তবে ভিডিও গুলো রুশদা ইসলাম রিপার কিনা সেটি নিশ্চিত হওয়ায় যায়নি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি। তবে সাধারণ এআই শনাক্তকরণ টুল দিয়ে প্রাথমিক পরীক্ষার পর সংশ্লিষ্ট কয়েকজন বিশেষজ্ঞ ভিডিওগুলোকে বাস্তব বলে মতামত দিয়েছেন।

ভিডিওগুলোর প্রকৃত উৎস, কারিগরি সত্যতা এবং কীভাবে সেগুলো অনলাইনে ছড়িয়েছে, তা নিয়ে পটুয়াখালীতে এখনো নানা গুঞ্জন ও আলোচনা চলছে।

অন্যদিকে, মামলার বাদী রুশদা ইসলামের অভিযোগ, গোপাল তাঁকে নিয়ে অপপ্রচার চালাচ্ছিলেন। ২২ নভেম্বর রাতে ফেসবুক মেসেঞ্জারে গোপাল তাঁকে একটি সম্পাদিত অশ্লীল ভিডিও পাঠান। এ বিষয়ে জানতে চাইলে বড় চৌরাস্তায় গোপাল তাঁর ওপর হামলা করেন। তাঁকে রক্ষা করতে গিয়ে মারুফ হাসান নামে একজনও আহত হন বলে অভিযোগ করেন রুশদা।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এক নারী জুলাই যোদ্ধা বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন। সাংবাদিকের পরিবারের পক্ষ থেকেও মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

ট্যাগ: পটুয়াখালীগোপাল হালদাররুশদা ইসলাম রিপাজাতীয় ছাত্রশক্তিকালের কণ্ঠসাংবাদিক নির্যাতনসাংবাদিকের ওপর হামলাপাল্টাপাল্টি মামলাসাইবার নিরাপত্তা আইনএআই ভিডিওকৃত্রিম বুদ্ধিমত্তাপর্ন সাইটEpornerপটুয়াখালী সংবাদবাংলাদেশ সংবাদসাংবাদিকতাCSB NEWS U

প্রতিবেদক

Saifur Rahman

Bangladesh Correspondent

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।