ব্রেকিং
সিআইএ ও জাতীয় গোয়েন্দা দপ্তরে সাইবার হামলা, ঝুঁকিতে পড়েছে কিছু তথ্যট্রাকে ২৪ কেজি মাদকসহ আটক এশীয় চালক, আমিরাতের সীমান্তে তল্লাশিনিখোঁজ ছেলের বিচার চাইতে আদালতে সুমনের মা, জিয়াউলের মামলার শুনানিতে ছিলেন সানজিদা তুলিবিস্ফোরণের পর আইওয়ায় বিষাক্ত ধাতু ছড়িয়েছে কি না, পরীক্ষা করছেন বিজ্ঞানীরানিদাল হাসানের মৃত্যুদণ্ড বন্ধের আবেদন, আদালতের সিদ্ধান্ত সোমবার

ট্রাকে ২৪ কেজি মাদকসহ আটক এশীয় চালক, আমিরাতের সীমান্তে তল্লাশি

ট্রাকের কাঠামোর ভেতরে বিশেষভাবে তৈরি গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ মাদক। তল্লাশির সময় প্রায় ২৪ কেজি মাদক উদ্ধার করে চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ।

ট্রাক থেকে মাদক উদ্ধার করছেন কর্মকর্তারা।
ট্রাক থেকে মাদক উদ্ধার করছেন কর্মকর্তারা।

সংযুক্ত আরব আমিরাতের একটি স্থল সীমান্তে ট্রাকের ভেতরে লুকিয়ে রাখা প্রায় ২৪ কেজি মাদক উদ্ধার করেছে দেশটির শুল্ক ও সীমান্ত নিরাপত্তা কর্মকর্তারা। এ ঘটনায় ট্রাকের চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ছিল ক্রিস্টাল মেথ ও গাঁজা।

আমিরাতের সরকারি সংবাদ সংস্থা ওয়াম ও দেশটির ফেডারেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মোট ২৪ কেজি ২৩৭ গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২০ কেজি ৪৭৪ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৩ কেজি ৭৬৩ গ্রাম গাঁজা রয়েছে। মাদকগুলো ২৮টি প্লাস্টিকের প্যাকেটে রাখা হয়েছিল। পরে সেগুলো ট্রাকের পেছনের মালবাহী অংশের নিচের কাঠামোর মধ্যে বিশেষভাবে তৈরি একটি গোপন জায়গায় লুকিয়ে রাখা হয়। শুল্ক কর্মকর্তাদের নজর এড়াতে চালক এই কৌশল নিয়েছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তল্লাশির সময় কর্মকর্তাদের কাছে ট্রাকের কাঠামোর একটি অংশ সন্দেহজনক মনে হয়। এরপর বিশেষ যন্ত্র দিয়ে পরীক্ষা করে সেখানে গোপন জায়গার সন্ধান পাওয়া যায়। পরে সেটি পরীক্ষা করে মাদকের প্যাকেটগুলো উদ্ধার করা হয়। আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি জানিয়েছে, এ ঘটনায় চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তাঁর নাম, নাগরিকত্ব এবং ঘটনার নির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি।

দেশটির সরকারি বিবৃতিতে চালককে এশীয় নাগরিক বলা হয়েছে। তবে তিনি বাংলাদেশি কি না, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। একইভাবে মাদকের আনুমানিক বাজারমূল্য সম্পর্কেও কর্তৃপক্ষ কিছু জানায়নি। আমিরাতের সীমান্তে মাদক চোরাচালান ঠেকাতে বিমান, স্থল ও সমুদ্রবন্দরে নজরদারি চালানো হচ্ছে। সন্দেহজনক যানবাহন শনাক্ত করতে আধুনিক যন্ত্র এবং প্রশিক্ষিত মাদক শনাক্তকারী কুকুর ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ট্যাগ: সংযুক্ত আরব আমিরাতদুবাইমাদক উদ্ধারক্রিস্টাল মেথগাঁজা

প্রতিবেদক

Staff Reporter

Reporter

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।