ব্রেকিং
এনভিডিয়ায় ট্রাম্পের ১২ মিলিয়ন ডলারের শেয়ার, আর্থিক স্বার্থ নিয়ে নতুন বিতর্কে উত্তাল যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের আগে ভয়াবহ জোয়ার, প্লাবিত উপকূলীয় এলাকা, ভাঙতে পারে ৪৩ বছরের রেকর্ডযুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ২৫ ডলার ন্যূনতম বেতনের দাবি, নতুন কর্মসূচিতে ১৫০ সংগঠনস্বাস্থ্যসেবা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে শরণার্থী ও বৈধ অভিবাসীরাফ্লোরিডায় নদীর ধারে তাঁবুতে গুলিবিদ্ধ হয়ে নিহত জনপ্রতিনিধির ১৯ বছর বয়সী ছেলে

অনলাইনে ৭০ শিশু-কিশোরীকে যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইল, ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া পরিচয়ে ৭০ শিশু-কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইলের অভিযোগে ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। সাজা শেষে আরও আট বছর কঠোর নজরদারিতে থাকতে হবে তাকে। অন্তত ২০ বছর কারাভোগের পর প্যারোলে মুক্তির আবেদন করতে পারবেন তিনি।

অনলাইনে শিশু-কিশোরীদের যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইলের ঘটনায় সাজাপ্রাপ্ত বিলাল কাজী।
অনলাইনে শিশু-কিশোরীদের যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইলের ঘটনায় সাজাপ্রাপ্ত বিলাল কাজী।

যুক্তরাজ্যে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশু-কিশোরীদের যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইলের ঘটনায় ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজীকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৭ বছর বয়সী কাজীকে শুক্রবার (১৩ নভেম্বর) চেস্টার ক্রাউন কোর্ট এ সাজা দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ১৩ বছর বয়সী এক কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে যুক্তরাজ্যের ২৮টি পুলিশি এলাকায় ৭০ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। এর আগে তদন্তকারীরা সম্ভাব্য ১৮০ জন ভুক্তভোগীকে শনাক্ত করেছিলেন।

তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মে নিজেকে কিশোর পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে যোগাযোগ করতেন কাজী। ‘রিস’ ছদ্মনাম ব্যবহার করে স্ন্যাপচ্যাট, উইঙ্ক ও রোবলক্সে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন তিনি।

একপর্যায়ে কৌশলে ভুক্তভোগীদের কাছ থেকে ব্যক্তিগত ও আপত্তিকর ছবি এবং ভিডিও সংগ্রহ করতেন। পরে আরও ছবি দিতে রাজি না হলে আগের ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে তাদের ব্ল্যাকমেইল করতেন।

তদন্তের অংশ হিসেবে কাজীর মোবাইল ফোন থেকে ৪০০টির বেশি আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করা হয়। এ ছাড়া বার্মিংহামে পরীক্ষা করা অন্যান্য ডিভাইস থেকে আরও ৫০০টির বেশি ছবি ও ভিডিও পাওয়া গেছে। একটি ঘটনায় তার প্রকাশ করা একটি ভিডিও ৯৩ জন দেখেছিলেন বলে জানা গেছে।

চেশায়ার পুলিশের তথ্য অনুযায়ী, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের ৩৭টি অভিযোগ স্বীকার করেছেন কাজী। এর মধ্যে ৩৩টি অপরাধের ভিত্তিতে তাকে সাজা দেওয়া হয়েছে।

আদালত তার বিরুদ্ধে যৌন ক্ষতি প্রতিরোধ আদেশও জারি করেছেন। এর আওতায় ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে তার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রায় ঘোষণার সময় বিচারক স্টিভেন এভারেট কাজীকে ‘অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন।

ট্যাগ: অনলাইনেশিশুকিশোরীকেযৌননিপীড়নব্ল্যাকমেইল

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।