ব্রেকিং
এনভিডিয়ায় ট্রাম্পের ১২ মিলিয়ন ডলারের শেয়ার, আর্থিক স্বার্থ নিয়ে নতুন বিতর্কে উত্তাল যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের আগে ভয়াবহ জোয়ার, প্লাবিত উপকূলীয় এলাকা, ভাঙতে পারে ৪৩ বছরের রেকর্ডযুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ২৫ ডলার ন্যূনতম বেতনের দাবি, নতুন কর্মসূচিতে ১৫০ সংগঠনস্বাস্থ্যসেবা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে শরণার্থী ও বৈধ অভিবাসীরাফ্লোরিডায় নদীর ধারে তাঁবুতে গুলিবিদ্ধ হয়ে নিহত জনপ্রতিনিধির ১৯ বছর বয়সী ছেলে

জন্মের চেয়ে মৃত্যু বেশি, বিদেশি অভিবাসনে ফিনল্যান্ডের জনসংখ্যা বেড়েছে ১১ হাজারেরও বেশি এ বছর

ফিনল্যান্ডে চলতি বছরের প্রথম ১০ মাসে জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা ৮ হাজার ৬৫০ জন বেশি। তবে বিদেশ থেকে অভিবাসনের কারণে দেশটির মোট জনসংখ্যা বেড়েছে ১১ হাজারের বেশি। দেশটির পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস ফিনল্যান্ডের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বিদেশ থেকে অভিবাসনের কারণে জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা বেশি হলেও বাড়ছে ফিনল্যান্ডের জনসংখ্যা।
বিদেশ থেকে অভিবাসনের কারণে জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা বেশি হলেও বাড়ছে ফিনল্যান্ডের জনসংখ্যা।

স্ট্যাটিস্টিকস ফিনল্যান্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে ৪০ হাজার ২৮৫ শিশুর জন্ম হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৮ হাজার ৯৩৫ জন। অর্থাৎ এ সময়ে জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা ৮ হাজার ৬৫০ জন বেশি।

তবে জন্ম-মৃত্যুর ব্যবধান জনসংখ্যা বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং বিদেশ থেকে অভিবাসনের কারণে চলতি বছরের প্রথম ১০ মাসে ফিনল্যান্ডের জনসংখ্যা বেড়েছে ১১ হাজার ১২৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে দেশটিতে অভিবাসীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৩৫ জন। বিপরীতে ফিনল্যান্ড ছেড়ে অন্য দেশে চলে গেছেন ১৯ হাজার ৯০৩ জন। ফলে অভিবাসন ও দেশত্যাগের ব্যবধানে নিট অভিবাসন বেড়েছে ১৯ হাজার ৮৩২ জন।

অর্থাৎ জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা বেশি হলেও বিদেশ থেকে আসা মানুষের সংখ্যার কারণে দেশটির মোট জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

স্ট্যাটিস্টিকস ফিনল্যান্ডের হিসাবে, ২০২৬ সালের অক্টোবরের শেষ নাগাদ দেশটির মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৬৪ হাজার ১০ জনে।

ট্যাগ: জন্মেরচেয়েমৃত্যুবেশিবিদেশিঅভিবাসনে

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।