ব্রেকিং
মালয়েশিয়া থেকে ৬ হাজার ৮০৩ জনকে মিয়ানমারে ফেরত পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীরদিল্লিসহ বিশ্বের যেকোনো বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনাবেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন, সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চলপ্রথমবার তিন বাহিনীর বিশেষ কমান্ডোদের যৌথ মহড়া দেখলেন তারেক রহমাননির্বাচনে প্রার্থীর পরাজয়ের পর গ্রাম থেকে খুলে নেওয়া হলো ৫০ সড়কবাতি

মালয়েশিয়া থেকে ৬ হাজার ৮০৩ জনকে মিয়ানমারে ফেরত পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের ৬ হাজার ৮০৩ নাগরিককে আগামী ডিসেম্বর মাসে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের ৬ হাজার ৮০৩ জন নাগরিককে আগামী ডিসেম্বর মাসে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি এ পরিকল্পনার কথা জানান।

ঘোষণা অনুযায়ী, আগামী ৬ ও ৭ ডিসেম্বর মিয়ানমারের তিনটি নৌবাহিনীর জাহাজে করে ১ হাজার ৫০০ জনকে ফিরিয়ে নেওয়া হবে। বাকি ৫ হাজার ৩০৩ জনকে ডিসেম্বর মাসজুড়ে বিমানে করে মিয়ানমারে পাঠানো হবে। এই প্রত্যাবাসন প্রক্রিয়ার ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।

আনোয়ার ইব্রাহিম জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৪৭৬ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আলোচনার মূল উদ্দেশ্য হলো শরণার্থীদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। তবে মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শরণার্থীর দায়িত্ব বহন করায় অর্থনৈতিক ও নিরাপত্তাগত চাপের মুখে রয়েছে।

এদিকে রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছিল মালয়েশিয়া। তবে তুরস্ক ইতিমধ্যে বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ায় নতুন করে ১০ হাজার রোহিঙ্গাকে গ্রহণ করতে প্রস্তুত নয় বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

ট্যাগ: মালয়েশিয়ারোহিঙ্গামিয়ানমারআনোয়ার ইব্রাহিমশরণার্থী সংকট

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।