ব্রেকিং
রকেটের প্রযুক্তিতে আকাশে উড়ল টেসলা! ইলন মাস্কের নতুন প্রদর্শনী ঘিরে বিশ্বজুড়ে আলোচনাযুক্তরাষ্ট্রের স্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত তিন শিশু ও শিক্ষক, সন্দেহভাজন কিশোরও নিহত বলে দাবিগোপন কূটনৈতিক তৎপরতা: টোকিওতে ফের যুক্তরাষ্ট্র–মিয়ানমার বৈঠক, নেপথ্যে নিরাপত্তা ও খনিজের হিসাবযুক্তরাষ্ট্রে বাড়ি কেনা এখন স্বপ্ন, মাসে ৩ হাজার ডলারের বেশি খরচে চাপে পরিবারবাংলাদেশে ফেসবুকের জনপ্রিয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, মেটার সঙ্গে আলোচনায় নতুন ব্যবসার সম্ভাবনা

এতদিন রাজনৈতিক যুদ্ধ করেছি, এবার জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে: পানিসম্পদমন্ত্রী এ্যানি

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর এবার মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর এবার মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (১৬ অক্টোবর) লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এতদিন রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদের জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে।” 

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি বলেন, দেশের গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী রাখা গেলে উন্নয়ন সম্ভব। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্ব দেন।

শহরের একটি চীনা রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

বক্তব্যে এ্যানি বলেন, দেশের মানুষকে স্বাভাবিক জীবনযাত্রার নিশ্চয়তা দেওয়া জরুরি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে অভাব-অনটনের মধ্য দিয়ে এগোতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, সামাজিক অবস্থান ও রাজনীতির প্রকৃত মূল্য তখনই প্রতিষ্ঠিত হবে, যখন সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। সংসদে আলোচনা হওয়ার পর বাইরে গিয়ে সেই সৌহার্দ্য ধরে রাখতে না পারলে তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে দেশের স্বার্থ বিবেচনা করার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের উদ্যোগে সবাইকে সহযোগিতার আহ্বান জানান। তাঁর বক্তব্যে রাজনৈতিক ঐক্য, গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।

ট্যাগ: এতদিনরাজনৈতিকযুদ্ধকরেছিএবারজীবনযুদ্ধে

প্রতিবেদক

Tasmin Sultana

Sub- Reporter

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সংবাদ পান আপনার ইনবক্সে

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।