হিউস্টনে ডাক বিভাগের ট্রাকে গাড়ির ধাক্কা, চালক নিহত

হিউস্টনে ডাক বিভাগের ট্রাকে ভয়াবহ ধাক্কায় গাড়িচালক নিহত, রাতের দুর্ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, তদন্তে নেমেছে স্থানীয় কর্তৃপক্ষ, বাড়ছে উদ্বেগ এলাকাজুড়ে।

হিউস্টনে ডাক বিভাগের ট্রাকে গাড়ির ধাক্কা, চালক নিহত

হিউস্টনে ডাক বিভাগের ট্রাকে গাড়ির ধাক্কা, চালক নিহত


যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ডাক বিভাগের একটি ট্রাকে গাড়ির পেছন থেকে ধাক্কার ঘটনায় এক চালক নিহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার গভীর রাতে শহরের উত্তর-পশ্চিমাঞ্চলে ঘটে।


হ্যারিস কাউন্টির কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পশ্চিম স্যাম হিউস্টন পার্কওয়ের কাছে একটি গাড়ি ডাক বিভাগের ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর গাড়িটির চালক গুরুতর আহত হন। ঘটনাস্থলে জরুরি বিভাগের কর্মীরা দ্রুত পৌঁছান। তবে চালককে বাঁচানো সম্ভব হয়নি।


কর্তৃপক্ষ ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে।

দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ এবং গাড়িটির চালক কেন নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।


কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। চালকের পরিচয়ও তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।


স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।

সিএসবি নিউজ-এর আরও খবর