ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী, জানিয়েছে সেন্টকম

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, রোববার তারা ইরানের বিরুদ্ধে নতুন করে একাধিক আক্রমণাত্মক বিমান ও সামরিক হামলা চালিয়েছে

ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী, জানিয়েছে সেন্টকম

ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী, জানিয়েছে সেন্টকম


যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, রোববার তারা ইরানের বিরুদ্ধে নতুন করে একাধিক আক্রমণাত্মক বিমান ও সামরিক হামলা চালিয়েছে।

সেন্টকমের এক্স (X) পোস্ট অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতে নির্ভুল নির্দেশিত (প্রিসিশন) অস্ত্র ব্যবহার করে ইরানের বিভিন্ন স্থানে অবস্থিত কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

সেন্টকম জানায়, মার্কিন বাহিনী ইরানের সামরিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ অভিযানে মার্কিন যুদ্ধবিমান, নৌবাহিনীর জাহাজ, একমুখী আক্রমণকারী (ওয়ান-ওয়ে অ্যাটাক) ড্রোন এবং ইতিহাসে প্রথমবারের মতো একমুখী আক্রমণকারী সমুদ্র ড্রোন (সি ড্রোন) ব্যবহার করা হয়েছে।

সেন্টকম আরও বলেছে, হরমুজ প্রণালী বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক করিডর, এবং ইরান এই প্রণালীর নিয়ন্ত্রণ করে না।

বিবৃতিতে আরও বলা হয়, "মার্কিন বাহিনী এমনভাবে মোতায়েন রয়েছে এবং প্রস্তুত রয়েছে যাতে ইরানের অব্যাহত অযৌক্তিক আগ্রাসন, হয়রানি, হুমকি এবং একতরফা ঘোষণার পরও বাণিজ্যিক জাহাজের জন্য নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা যায়।"

সিএসবি নিউজ-এর আরও খবর