প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রবাসীদের জ্ঞান, অভিজ্ঞতা আর বিনিয়োগ—এই তিন শক্তিকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মনে করেন, দেশের উন্নয়নের পরবর্তী ধাপেও প্রবাসীদের ভূমিকা হবে আরও গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী।

PostImage

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন


প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ—এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও পরিশ্রম বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। তিনি দেশের টেকসই উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।


রবিবার সকালে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, ইংল্যান্ড গণতন্ত্রের সূতিকাগার। সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশিরা শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, বরং গণতান্ত্রিক অগ্রযাত্রাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।


সাক্ষাৎকালে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, অর্থনৈতিক উন্নয়নসহ সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীরা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।


এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


সিএসবি নিউজ-এর আরও খবর