বিনামূল্যে চার্টার ফ্লাইটের ব্যবস্থা — ২৪/৭ সহায়তা চালু

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে জরুরি উদ্যোগ গ্রহণ করেছে। এক বিবৃতিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট Donald J. Trump জানিয়েছেন, “অপারেশন এপিক ফিউরি” নামের বিশেষ অভিযানের আওতায় ইতোমধ্যে হাজার হাজার মার্কিন নাগরিক দেশে ফিরেছেন। পাশাপাশি, এখনও যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন তাদের জন্য জরুরি নির্দেশনাও দেওয়া হয়েছে।

PostImage

বিনামূল্যে চার্টার ফ্লাইটের ব্যবস্থা — ২৪/৭ সহায়তা চালু


অপারেশন এপিক ফিউরি”র মাধ্যমে ৯,০০০ মার্কিন নাগরিক দেশে ফিরেছেন — ডোনাল্ড ট্রাম্প


ওয়াশিংটন ডিসি: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ঘোষণা করেছেন যে “অপারেশন এপিক ফিউরি” চালুর পর মধ্যপ্রাচ্য থেকে ৯,০০০-এর বেশি মার্কিন নাগরিক নিরাপদে যুক্তরাষ্ট্রে ফিরে এসেছেন।

তার বক্তব্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত এবং দেশে ফিরতে ইচ্ছুক মার্কিন নাগরিকদের দ্রুত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে:

🌐 step.state.gov

নিবন্ধনের পর পররাষ্ট্র দপ্তর:

  • নাগরিকের অবস্থান নির্ধারণ করবে

  • সম্ভাব্য ভ্রমণ বিকল্প জানাবে

  • বিনামূল্যে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করবে

  • প্রাপ্যতা অনুযায়ী বাণিজ্যিক ফ্লাইট বুকিং করবে

এছাড়া, সহায়তার জন্য ২৪/৭ স্টেট ডিপার্টমেন্ট টাস্ক ফোর্স চালু করা হয়েছে। যোগাযোগ নম্বর:

📞 +1-202-501-4444

কর্তৃপক্ষ আশা করছে, সময়ের সাথে সাথে বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি পাবে এবং নাগরিকদের দেশে ফেরা আরও সহজ হবে।

এই উদ্যোগের মাধ্যমে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।