ইউরোপীয় ইউনিয়ন মোতায়েন করছে সংসদ নির্বাচন পর্যবেক্ষণ মিশন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে। এই মিশন দেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

PostImage

ইউরোপীয় ইউনিয়ন মোতায়েন করছে সংসদ নির্বাচন পর্যবেক্ষণ মিশন


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে, যা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে।

১৩ জানুয়ারি বিকেল ৩.০০ ঘটিকায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক, অধ্যাপক আলী রীয়াজ মহোদয় ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিকাল এনালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন এনালিস্ট ভাসিল ভাসচেনকা-কে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মিশনের উদ্দেশ্য এবং বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। জানানো হয়, প্রায় ২০০ জন পর্যবেক্ষক ১১ জন বিশ্লেষক নিয়ে মিশনের মূল দল ২৯ ডিসেম্বর ২০২৫ ঢাকায় পৌঁছেছেন। আগামী ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক তাদের নির্ধারিত এলাকায় মোতায়েন হবেন। নির্বাচনের কয়েক দিন আগে ভোটগ্রহণ, গণনা এবং ফলাফল তালিকাভুক্তকরণ পর্যবেক্ষণের জন্য ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশ থেকেও আরও কয়েকজন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন।

অধ্যাপক আলী রীয়াজ মহোদয় বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের প্রতি সকল ধরণের সহযোগিতা করবে। মিশনটি নির্বাচনী প্রক্রিয়ার তথ্যনির্ভর, সামগ্রিক এবং নিরপেক্ষ বিশ্লেষণ প্রদান করবে। প্রাথমিক প্রতিবেদন ১৪ ফেব্রুয়ারি ঢাকায় প্রকাশ করা হবে, এবং নির্বাচনের পরে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নের জন্য সুপারিশসমূহ উপস্থাপন করা হবে।”

সিএসবি নিউজ-এর আরও খবর