ব্রেকিং
জনসমর্থনে বড় পতন, ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের ৩৯টিমুসলিম জনসংখ্যা ছাড়াতে পারে খ্রিষ্টানদের, বেশি সন্তান নিতে বললে সাবেক মুখপাত্র লেভিটসাদা চামড়ার না হওয়ায় হলিউডে কম সুযোগ পেয়েছেন, দাবি জেনিফার লোপেজ এরযুক্তরাষ্ট্রে অক্টোবরে ১ লাখ ৬৫ হাজার নতুন চাকরি, তবু চাপে কর্মীদের বেতনসম্মেলন শেষে বিমানবন্দরে আটক প্রিন্সটনের চীনা শিক্ষার্থী, মুক্তির দাবিতে আদালতে আইনজীবীরা

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বিদায়ী ভাষণের শেষ মুহূর্তে দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন এমপি

পার্লামেন্টে বিদায়ী ভাষণ দিতে গিয়ে দীর্ঘদিনের প্রেমিকা ন্যাটালিকে বিয়ের প্রস্তাব দিয়ে সবাইকে চমকে দিয়েছেন অস্ট্রেলিয়ার এমপি জর্ডান লেন। তাঁর এই ব্যতিক্রমী মুহূর্তে আনন্দে ফেটে পড়েন উপস্থিত সংসদ সদস্যরা।

পার্লামেন্টে বিদায়ী ভাষণের সময় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন অস্ট্রেলিয়ার এমপি জর্ডান লেন।
পার্লামেন্টে বিদায়ী ভাষণের সময় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন অস্ট্রেলিয়ার এমপি জর্ডান লেন।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে এক আবেগঘন ও ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন দেশটির লিবারেল পার্টির সংসদ সদস্য জর্ডান লেন। নিজের বিদায়ী ভাষণ দেওয়ার সময় পার্লামেন্টের অধিবেশন কক্ষেই দীর্ঘদিনের প্রেমিকা ন্যাটালিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি।

গত ১৯ নভেম্বর সিডনিতে নিউ সাউথ ওয়েলসের আইনসভায় এই ঘটনা ঘটে। ৩২ বছর বয়সী এই এমপি তাঁর বিদায়ী বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত সবার সামনে প্রেমিকার উদ্দেশে বিয়ের প্রস্তাব দেন।

ভাষণের একপর্যায়ে তিনি বলেন, রাইড এলাকার সংসদ সদস্য হিসেবে এটিই তাঁর শেষ প্রশ্ন, আর সেই প্রশ্নটি তাঁর জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ন্যাটালির জন্য। এরপর পকেট থেকে বাগদানের আংটি বের করে তাঁকে জিজ্ঞাসা করেন, 'তুমি কি আমাকে বিয়ে করবে?'

পার্লামেন্টের দর্শক গ্যালারিতে বসে থাকা ন্যাটালি হাসিমুখে সেই প্রস্তাবে সম্মতি জানান। এরপর জর্ডান লেন তাঁর আঙুলে আংটি পরিয়ে দেন। পুরো সংসদকক্ষে উপস্থিত সদস্যরা করতালি ও উল্লাসের মাধ্যমে এই বিশেষ মুহূর্তকে স্বাগত জানান।

এ সময় লেন মজা করে বলেন, পার্লামেন্টের আনুষ্ঠানিক কার্যবিবরণীতে যেন নথিভুক্ত করা হয় যে ন্যাটালি তাঁকে 'হ্যাঁ' বলেছেন।

নিউ সাউথ ওয়েলস আইনসভার স্পিকার গ্রেগ পাইপারও এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন। তিনি মন্তব্য করেন, ৫৮তম পার্লামেন্ট 'ভালোবাসার পার্লামেন্ট' হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, জর্ডান লেন ও ন্যাটালি ১০ বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। এর আগে চলতি বছরের ৬ নভেম্বর লেন ঘোষণা দিয়েছিলেন, ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য রাজ্য নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

রাজনীতি থেকে বিদায়ের আগে তাঁর এই ব্যতিক্রমী বিয়ের প্রস্তাব সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগ: অস্ট্রেলিয়াজর্ডান লেনঅস্ট্রেলিয়া পার্লামেন্টবিয়ের প্রস্তাববিশ্ব সংবাদ

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।