ব্রেকিং
জনসমর্থনে বড় পতন, ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের ৩৯টিমুসলিম জনসংখ্যা ছাড়াতে পারে খ্রিষ্টানদের, বেশি সন্তান নিতে বললে সাবেক মুখপাত্র লেভিটসাদা চামড়ার না হওয়ায় হলিউডে কম সুযোগ পেয়েছেন, দাবি জেনিফার লোপেজ এরযুক্তরাষ্ট্রে অক্টোবরে ১ লাখ ৬৫ হাজার নতুন চাকরি, তবু চাপে কর্মীদের বেতনসম্মেলন শেষে বিমানবন্দরে আটক প্রিন্সটনের চীনা শিক্ষার্থী, মুক্তির দাবিতে আদালতে আইনজীবীরা

নকিয়ার নেতৃত্বে ইউরোপের চার দেশে এআই গিগাফ্যাক্টরি গড়তে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের নতুন জোট গঠন

ইউরোপের এআই কম্পিউটিং সক্ষমতা বাড়াতে নকিয়াসহ পাঁচটি প্রযুক্তি প্রতিষ্ঠান মিলে নর্ডিক ও বাল্টিক অঞ্চলে আন্তদেশীয় এআই গিগাফ্যাক্টরি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া ও সুইডেনে গড়ে উঠবে এই প্রকল্পের অবকাঠামো।

ইউরোপে এআই কম্পিউটিং সক্ষমতা বাড়াতে নকিয়ার নেতৃত্বে পাঁচ প্রতিষ্ঠানের উদ্যোগ।
ইউরোপে এআই কম্পিউটিং সক্ষমতা বাড়াতে নকিয়ার নেতৃত্বে পাঁচ প্রতিষ্ঠানের উদ্যোগ।

ইউরোপের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সক্ষমতা বাড়াতে নর্ডিক ও বাল্টিক অঞ্চলে আন্তদেশীয় এআই গিগাফ্যাক্টরি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে পাঁচটি ইউরোপীয় প্রযুক্তি প্রতিষ্ঠান। ফিনল্যান্ডের টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা নকিয়ার নেতৃত্বে সোমবার (২৩ নভেম্বর) এই জোট গঠনের ঘোষণা দেওয়া হয়।

‘এআই গিগাফ্যাক্টরি নর্দার্ন’ (AIGF Northern) নামের এই জোটে রয়েছে ফিনল্যান্ডের নকিয়া ও ভার্দা, যুক্তরাজ্যের এনস্কেল (Nscale), এস্তোনিয়ার স্কেলেটন টেকনোলজিস এবং সুইডেনের টেলিয়া।

নকিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকল্পের আওতায় ফিনল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর ওলু, এস্তোনিয়ার ইরু এবং লাটভিয়ার ভালমিয়েরায় পরস্পর সংযুক্ত এআই কম্পিউটিং অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সুইডেনের কেন্দ্রটির অবস্থান এখনো চূড়ান্ত হয়নি।

প্রকল্পটিতে একাধিক দেশে ছড়িয়ে থাকা কম্পিউটিং কেন্দ্রগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এর মাধ্যমে ইউরোপজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠান, গবেষক এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে বৃহৎ পরিসরে এআই কম্পিউটিং, ক্লাউড ও সংযোগসেবা দেওয়া সম্ভব হবে।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিকেন্দ্রীভূত ব্যবস্থার ফলে নির্দিষ্ট কোনো একটি অবকাঠামো বা সরবরাহকারীর ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি নর্ডিক ও বাল্টিক অঞ্চলের কম কার্বন নিঃসরণকারী বিদ্যুৎ, উন্নত ডিজিটাল নেটওয়ার্ক এবং শীতল আবহাওয়াকে কাজে লাগানো যাবে।

পাঁচটি প্রতিষ্ঠান ইউরোপের সুপারকম্পিউটিং অবকাঠামো উন্নয়নের দায়িত্বে থাকা সরকারি-বেসরকারি অংশীদারত্বমূলক সংস্থা ইউরোপিয়ান হাই-পারফরম্যান্স কম্পিউটিং জয়েন্ট আন্ডারটেকিংয়ের (EuroHPC JU) অধীনে এআই গিগাফ্যাক্টরি প্রকল্পের জন্য দরপত্রে অংশ নেওয়ার পরিকল্পনা করেছে।

নকিয়ার প্রধান ভূরাজনৈতিক ও সরকারি সম্পর্কবিষয়ক কর্মকর্তা মিক্কো হাউতালা বলেন, ইউরোপের এআই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে এমন অবকাঠামো প্রয়োজন, যা নির্ভরযোগ্য, নিয়ন্ত্রণযোগ্য এবং সম্প্রসারণযোগ্য। তাঁর মতে, আন্তদেশীয় সহযোগিতা ইউরোপের উদ্ভাবন, প্রতিযোগিতার সক্ষমতা ও প্রযুক্তিগত সার্বভৌমত্ব শক্তিশালী করতে পারে।

ইউরোপীয় ইউনিয়নও এআই কম্পিউটিং অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে। গত জুলাইয়ে ইউরোপীয় কমিশন ইউরোপজুড়ে সর্বোচ্চ সাতটি এআই গিগাফ্যাক্টরি স্থাপনের জন্য দরপত্র আহ্বান করে। এ উদ্যোগে ৩০ বিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগ সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত ২০ বিলিয়ন ইউরো বেসরকারি খাত থেকে এবং সর্বোচ্চ ১০ বিলিয়ন ইউরো ইউরোপীয় ইউনিয়ন ও সদস্যদেশগুলোর সরকারি তহবিল থেকে আসার কথা।

তবে প্রস্তাবিত প্রকল্পে মোট কত অর্থ বিনিয়োগ করা হবে, এর কম্পিউটিং সক্ষমতা কত হবে কিংবা নির্মাণকাজ কবে শুরু হবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পাঁচ প্রতিষ্ঠানের এই জোট।

ট্যাগ: নকিয়ারনেতৃত্বেইউরোপেরচারদেশেএআই

প্রতিবেদক

CSB News USA

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

ফটোকার্ড তৈরি হচ্ছে…

সিএসবি নিউজ ইউএসএ ফলো করুন

প্রতিদিন সকালে প্রধান সংবাদ, আর ব্রেকিং নিউজ ঘটার সাথে সাথে। বিনামূল্যে।