আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিশাল মিছিল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে সোচ্চার অবস্থান নিয়েছে বগুড়া জেলা যুবদল। এরই ধারাবাহিকতায় বিক্ষোভ কর্মসূচিতে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করে বগুড়া শহর যুবদল।
বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমির নেতৃত্বে নেতাকর্মীদের একটি বিশাল মিছিল কর্মসূচিতে যোগ দেয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করেন এবং অন্যায়, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন।
মিছিল থেকে আহসান হাবিব মমি বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি। এ জনপদের মানুষ অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ ও আপসহীন। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকবে।কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে বগুড়ায় যুবদলের নেতাকর্মীদের এমন সক্রিয় উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।






মন্তব্য ০
লগইন করুন অথবা বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন আলোচনায় যোগ দিতে। নাম গোপন রেখেও মন্তব্য করতে পারবেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।